Site icon Hindustan News Point

Baruipur Incident: বস্তাবন্দি মহিলার গলাকাটা দেহ উদ্ধার, বারুইপুরে চাঞ্চল্য

Bariupur Incident

সাতসকালে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার গলাকাটা দেহ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বারুইপুরের পূর্বের কল্যাণপুর ধোপাগাছি এলাকার এক পুকুরে একটি সাদা বস্তা ভাসতে দেখেন এলাকার মানুষজন। ওই পুকুরের মালিক জানিয়েছেন, সকাল থেকেই তিনি বস্তাটি পুকুরে ভাসতে দেখেন, তখন খুব একটা গুরুত্ব দেননি। বেলা বাড়তে সন্দেহ হাওয়ায় বস্তাটি আকঁশি দিয়ে তুলতে গেলে তার মধ্যে থেকে একটি মানুষের পা বেরিয়ে থাকতে দেখন তিনি। এই দৃশ্য দেখে ভয় পেয়ে তৎক্ষণাৎ বারুইপুর থানায় খবর দেন। (Baruipur Incident)

পুলিশ গিয়ে বস্তাটি খুলতেই ভিতর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার গলাকাটা দেহ উদ্ধার করে। এলাকার বাসিন্দারা কেউ ওই মহিলাকার শনাক্ত করতে পারেননি। ফলে পুলিশের অনুমান, মহিলা ওই এলাকার বাসিন্দা নয়। অন্য কোথাও তাঁকে গলা কেটে খুনের পর দেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

West Bengal Assembly Election 2026: গুচ্ছ গুচ্ছ টাকা! তবে কি ভোটার কিনছেন ? ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়

পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে গলার নলি কাটা ছাড়া আর কোথাও আঘাতের চিহ্ন মেলেনি। ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। (Baruipur Incident)

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । মৃতার পরিচয়, কোথা থেকে দেহটি আনা হয়েছে, কেনই বা তাঁকে খুন করা হলো এই সব বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চলছে। তবে ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের কথাও আতঙ্কের ছাপ স্পষ্ট। নিরপত্তার কারণে আপাতত এলাকায় পুলিশি টহল ।


Exit mobile version