রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Assembly Election 2026: গুচ্ছ গুচ্ছ টাকা! তবে কি ভোটার কিনছেন ? ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়

West Bengal Assembly Election 2026
---Advertisement---

গুচ্ছ গুচ্ছ টাকা সাজানো। টাকাগুলো কাগজে মুড়ে টেবিলে রাখা টাকা। এক ব্যক্তি কাগজ খুলে নোটগুলো সামনে রাখলেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল (West Bengal Assembly Election 2026) হয়েছে সমাজ মাধ্যমে। বিধানসভা ভোটের আগে এমনই একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোকে। অভিযোগ, অজিত মাহাতোর বাড়ি থেকে সেই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসন্ন বিধানসভা ভোটে জয়পুর কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, অজিত মহাতর ছেলে। অভিযোগ, এই ভাবেই টাকা দিয়ে ভোট কিনেছেন অজিত। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অজিত মাহাত।

মাস কয়েক আগে কুড়মি সমাজের একটি সমাবেশ ছিল। সেখানে ‘নো ভোট টু তৃণমূল’ স্লোগান তুলেছিলেন অজিত। তাঁর অভিযোগ, রাজ্য সরকার ‘ফারদার কমেন্ট জাস্টিফিকেশন রিপোর্ট’ ঝুলিয়ে রেখেছে। কেন্দ্রের কাছে পাঠায়নি। সেই জন্যই কুড়মিরা জনজাতি স্বীকৃতি পাচ্ছেন না।

শুধুমাত্র এখানেই থেমে থাকেননি । এরপরে রাজ্যে ভোট ঘোষণার আগে এই নিয়ে দিল্লিতেও গিয়েছিলেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন। পরে অবশ্য অজিত মাহাত জানান, আন্দোলনের একাধিক দাবিদাওয়া তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।

এরপরে বিজেপির সঙ্গে অজিতের ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছিলই। নির্বাচন কমিশন রাজ্যে ভোটের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার পরই দেখা গেল পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে অজিতের ছেলে বিশ্বজিৎ মাহাতকে সমর্থন করেছে পদ্মশিবির। তিনি জোরকদমে প্রচারও শুরু করেন। এরই মধ্যে ভাইরাল হল এই ভিডিয়ো ক্লিপ। এই নিয়ে অজিত এবং বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূলের।

অজিত মাহাত বলেন, ‘নানান আন্দোলনের সময় অনেক টাকা খরচ হয়ে থাকে । সেই সময়ের ভিডিয়ো হতে পারে । এই ভিডিয়ো ভাইরালের ঘটনা পুরোপুরি সাজানো এবং ন্যাক্কারজনক। এর পেছনে রয়েছে তৃণমূলের চক্রান্ত’।

তৃণমূলের পাল্টা অভিযোগ, ‘কুড়মি সমাজকে বিক্রি করে অজিত মাহাতো টাকা রোজগার করেছে। একটি মিথ্যেবাদীর দলে । এখন সে মিথ্যে কথা বলছে নিজের পিঠ বাঁচানোর জন্য’।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal Assembly Election 2026: গুচ্ছ গুচ্ছ টাকা! তবে কি ভোটার কিনছেন ? ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়”

Leave a Comment