রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হাতে পিস্তল নিয়ে মাদক ডেরায় হানা বাংলাদেশের মন্ত্রীর, ভিডিয়ো ঘিরে বিতর্ক

Published on: October 18, 2026
---Advertisement---

বাংলাদেশের রাজধানী ঢাকায় হাতে পিস্তল নিয়ে মাদক সন্দেহে একটি বস্তিতে অভিযান চালালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার কয়েক জন সঙ্গীকে নিয়ে এই অভিযান চালান তিনি। তাঁর এক সঙ্গীর হাতেও বন্দুক দেখা যায়। অভিযানের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একজন মন্ত্রী এ ভাবে অভিযান চালাতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। (Ishraque Hossain Pistol Raid)

হাতে পিস্তল, সঙ্গে মেগাফোন

শনিবার ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশনের কাছে একটি বস্তিতে এই ঘটনা ঘটে। ইশরাক হোসেন নিজেই অভিযানের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যায়, একটি গাড়ি থেকে নামছেন তিনি। তাঁর এক হাতে মেগাফোন, অন্য হাতে পিস্তল। (Ishraque Hossain Pistol Raid) এর পর কয়েক জনকে ধাওয়া করেন তিনি। ভিডিয়োতে মন্ত্রীকে বলতে শোনা যায়, “আপনারা গোটা শহর নষ্ট করছেন, গোটা এলাকাটাকে ধ্বংস করছেন।” তাঁর সঙ্গীরা কয়েক জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েক জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তখন মন্ত্রী বলেন, “পুলিশ আসুক, তার পর কথা হবে।”

৩৯ বছর বয়সি ইশরাক হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP) সদস্য। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ওই এলাকা থেকে সংসদে জয়ী হন তিনি। (Ishraque Hossain Pistol Raid)

পুলিশকে আগে জানানো হয়নি

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা জানান, অভিযানের আগে পুলিশকে কিছু জানানো হয়নি। পরে পুলিশ এই খবর পায়। গেন্ডারিয়া থানার আধিকারিক মনিরুজ্জামান মনির জানান, মন্ত্রীর সঙ্গীরা ছ’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাঁদের মাদকাসক্ত বলে দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছে। সেটি মাদক কি না, তা পরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। (Ishraque Hossain Pistol Raid)

ভিডিয়ো মুছলেন মন্ত্রী

ইশরাক হোসেন ভিডিয়োর সঙ্গে লেখেন, মাদকের আস্তানা ভেঙে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে বিতর্ক শুরু হওয়ার পর সেটি মুছে দেন তিনি। পোস্টে আরও জানানো হয়, ঢাকার নিজের এলাকায় এর আগেও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ইশরাক। এলাকাকে মাদকমুক্ত করতে আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানানো হয়। ভিডিয়োর বেশির ভাগ অংশে পিস্তলটি ঝাপসা থাকলেও কয়েকটি দৃশ্যে তাঁর হাতে পিস্তল স্পষ্ট দেখা যায়। (Ishraque Hossain Pistol Raid)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now