বাংলা এবার কেন্দ্রের সমস্ত ডিজিটাল প্রকল্পের আওতায় আসতে চলেছে। একই সঙ্গে গোটা রাজ্যে কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভারতনেট প্রকল্প বাস্তবায়নের কাজও শুরু হবে। শনিবার এই বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। (High Speed Internet)
নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে পশ্চিমবঙ্গ তথ্য ও সম্প্রচার দফতরের একটি বিজ্ঞপ্তি শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই পোস্টে তিনি লেখেন, “এক সঙ্গে একটি সমৃদ্ধ এবং ক্ষমতাশালী সোনার বাংলা গড়ে তোলা যাক।”পাশাপাশি তিনি কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিধি ২০২৪-এর সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। সিন্ধিয়ার দাবি, দীর্ঘদিন ধরে বাংলার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের একাধিক রূপান্তরমূলক ফ্ল্যাগশিপ প্রকল্পের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। (High Speed Internet)
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগ কার্যকর হলে বাংলায় ডিজিটাল অ্যাক্সেস আরও অনেক বেশি প্রসারিত হবে। ভারতনেট প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে দাবি করা হয়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, অনলাইন পরিষেবা এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। (High Speed Internet)
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন আইন ২০২৪ এখন পশ্চিমবঙ্গেও বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এই আইন বাস্তবায়নের জন্য আলাদা করে কোনও অনুমোদনের প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছে।
বাংলায় পালা বদলের পর নতুন সরকার এসে জানিয়ে দিয়েছে তারা কেন্দ্রের সমস্ত প্রকল্প রাজ্যে বাস্তবায়িত করবে। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নপূর্ণ যোজনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি প্রকল্পগুলো নিয়ে কাজও শুরু করেছে বর্তমান সরকার। এই সেই প্রকল্পের মধ্যে যোগ হলো ভারতনেট প্রকল্প।
২০৪৮ এর মধ্যে সার্ভিকাল ক্যানসার নির্মূলের আশা, এখানও পার্থক্য গড়ছে ধনী-গরিব









