---Advertisement---
lifezone nursing home

BJP Government: উত্তরবঙ্গের দায়িত্বে স্বাধীন ভারপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী ? শপথের আগে জোর জল্পনা বাংলার রাজনীতিতে

May 8, 2026 12:59 PM
BJP Government
---Advertisement---

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে চরম অনিশ্চয়তার মধ্যেই নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের সম্ভাব্য বিজেপি সরকারকে (BJP Government) কেন্দ্র করে। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গের উন্নয়ন ও প্রশাসনিক কাজের উপর বিশেষ গুরুত্ব দিতে চলেছে। সেই কারণেই স্বাধীন ভারপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রীর হাতে উত্তরবঙ্গের দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী কলকাতা-সহ গোটা রাজ্যের সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব সামলাবেন বলেও সূত্রের দাবি।

রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, আরএসএস নেতৃত্বের তরফে উত্তরবঙ্গকে আলাদা প্রশাসনিক গুরুত্ব দেওয়ার বিষয়ে পরামর্শ এসেছে। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের পরিকাঠামো, শিল্প, পর্যটন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তুলে ধরছিল। সেই আবহেই এই নতুন প্রশাসনিক মডেল নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

এদিকে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জোর প্রস্তুতি চলছে। (BJP Government) বিশাল মঞ্চ তৈরি থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা— সব কিছুতেই থাকছে কড়া নজরদারি। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্ধ্যায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে।

৩০ সেপ্টেম্বর থেকে বাংলায় মিলবে না মদ? জানুন সত্যিটা: BJP Government: উত্তরবঙ্গের দায়িত্বে স্বাধীন ভারপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী ? শপথের আগে জোর জল্পনা বাংলার রাজনীতিতে

তবে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। (BJP Government) মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদেও একাধিক নাম ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও দলীয় নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ নীরব।

অন্যদিকে প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের দাবি, নতুন সরকার (BJP Government) গঠিত হলে রাজ্যের প্রশাসনিক কাজ আর নবান্ন থেকে নয়, ফের ঐতিহাসিক মহাকরণ থেকেই পরিচালিত হতে পারে। ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর। আপাতত পরিকল্পনা করা হয়েছে মহাকরণের তিন তলায় মুখ্যমন্ত্রীর দফতর তৈরি করার। উল্লেখ্য, প্রায় পনেরো বছর ধরে মহাকরণের সংস্কার ও পুনর্গঠনের কাজ চলছে।

এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। রাজ্যপাল আর এন রবি-র সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে। ৭ মে জারি হওয়া বিজ্ঞপ্তিতে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত পদত্যাগ করেননি। এই অবস্থায় একদিকে সম্ভাব্য নতুন সরকার গঠনের তোড়জোড়— সব মিলিয়ে নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী থাকছে রাজ্যবাসী।

প্রকাশিত হলো মাধ্যমিকের ফল, পাশের হার কি বাড়লো? রইল বিস্তারিত: BJP Government: উত্তরবঙ্গের দায়িত্বে স্বাধীন ভারপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী ? শপথের আগে জোর জল্পনা বাংলার রাজনীতিতে

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment