বনগাঁয় সাংবাদিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া। নাগরিকত্ব, রেশন ব্যবস্থা, সিএএ এবং খাদ্য দফতরের দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিতে দেখা গেল রাজ্যের খাদ্যমন্ত্রীকে। একইসঙ্গে বনগাঁর উন্নয়ন নিয়েও বড় প্রতিশ্রুতি শোনা গেল মন্ত্রীর গলায়। (Ashok Kirtania At Bongaon Conference)
সাংবাদিক সম্মেলনে অশোক কীর্তনীয়া স্পষ্ট ভাষায় বলেন, “ভারতের নাগরিক না হলে সরকারি সুবিধা পাওয়া যাবে না।” তাঁর দাবি, এসআইআর-এ নাম বাদ গেলে রেশন-সহ একাধিক সরকারি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এমনকি বাতিল হতে পারে রেশন কার্ডও। তবে যাঁরা ট্রাইবুনালে আবেদন করবেন অথবা সিএএ-র আওতায় আবেদন জানাবেন, তাঁদের পরিষেবা চালু থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রীর আবেদন, যত দ্রুত সম্ভব সিএএ-তে আবেদন করতে হবে। দেরি হলে সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “সময় থাকতে আবেদন করুন। পরে সমস্যায় পড়তে হতে পারে।”Ashok Kirtania At Bongaon Conference
এদিন রেশন ব্যবস্থা নিয়েও কড়া বার্তা দেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি চাকরিজীবী, আয়করদাতা বা আর্থিকভাবে স্বচ্ছল কেউ যদি এখনও বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড ব্যবহার করেন, তাহলে দ্রুত সেই কার্ড জমা দিতে হবে। অন্যথায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
খাদ্য দপ্তরে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অশোক কীর্তনীয়ার বক্তব্য, দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই আধিকারিকদের না জানিয়ে বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিট শুরু হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে রেশন বণ্টন এবং খাদ্য পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখা হবে। (Ashok Kirtania At Bongaon Conference)
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বনগাঁ মহকুমা হাসপাতালের পরিষেবা নিয়েও মুখ খোলেন মন্ত্রী। হাসপাতালের সুপার না থাকা ও চিকিৎসা পরিষেবা নিয়ে আগেও অভিযোগ তুলেছিলেন তিনি। এবার পূর্ণমন্ত্রী হওয়ার পর সেই বিষয়ে কী পদক্ষেপ করবেন জানতে চাওয়া হলে অশোক কীর্তনীয়া বলেন, “স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব এখনও বণ্টন হয়নি। তবে আমি আগেই বলেছিলাম, মোদীর যেমন স্বপ্ন ‘সোনার বাংলা’, আমার স্বপ্ন ‘সোনার বনগাঁ’। সেই প্রতিশ্রুতি আমি রাখব।”
পাশে পড়ে মদের বোতল, সাতসকালে পুকুরপাড় থেকে দেহ উদ্ধার সোনারপুরে

