রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sonarpur Death Mystery: পাশে পড়ে মদের বোতল, সাতসকালে পুকুরপাড় থেকে দেহ উদ্ধার সোনারপুরে

---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগান এলাকায় রবিবার সকালে এক ব্যক্তির রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা সকালে পুকুরের ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার (৪০)। তাঁর বাড়ি গৌড়দহ এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি, সুরজিৎকে খুন করা হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। (Sonarpur Death Mystery)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে লালপোল এলাকায় একটি ভাড়া বাড়িতে বিজয় নামে এক যুবকের সঙ্গে থাকতেন সুরজিৎ। এলাকাবাসীর দাবি, ওই বিজয় নামের যুবককে প্রায়ই মহিলা সেজে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। (Sonarpur Death Mystery)

রবিবার সকালে পুকুরপাড়ে পড়ে থাকা দেহের পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। তবে প্রাথমিক তদন্তে সুরজিতের শরীরে স্পষ্ট কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। ফলে মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে মৃত্যুর ঘটনা ঘটানো হয়েছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়। (Sonarpur Death Mystery)

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় স্থানীয় মানুষজন। পরিবারের সদস্যদের অভিযোগ, সুরজিতের মৃত্যুর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে, পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

গ্যাসের আকালের মাঝেই কালোবাজারি, চম্পাহাটিতে গ্রেফতার ১


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Sonarpur Death Mystery: পাশে পড়ে মদের বোতল, সাতসকালে পুকুরপাড় থেকে দেহ উদ্ধার সোনারপুরে”

Leave a Comment