রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করলেন পশ্চিমবঙ্গের প্রার্থীরা। এ রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসন খালি হয়েছে। বৃহস্পতিবার ওই পাঁচ আসনের জন্য তৃণমূলের চার জন এবং বিজেপির একজন মনোনয়ন পেশ করলেন। (Rajyasabha)
তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন দিলেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মানেকা গুরুস্বামী। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় প্রার্থীদের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক সহ অন্যান্যরা। (Rajyasabha)
অন্যদিকে বিজেপির পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল সিনহা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। (Rajyasabha)
বৃহস্পতিবারই ছিল এ রাজ্য থেকে রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এবারের রাজ্যসভার নির্বাচনে প্রার্থীপদে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিয়ে প্রাক্তন আইপিএস রাজীব কুমার বলেন, তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছেন। (Rajyasabha)
সাম্যের বার্তা দেন মেনকা গুরুস্বামী। ভারতীয় সংবিধান যে সম অধিকারের কথা বলে, সেটা রক্ষা করাই আগামিদিনে তাঁর কর্তব্য হবে বলে উল্লেখ করেন আইনজীবী। তিনি বলেন, সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ বা আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছেন রাজ্যসভায়। তাঁদের কাছে কৃতজ্ঞ। সংবিধান মানুষকে সমান অধিকার দেয়। সেই সমান অধিকারের জন্য লড়াই করার সুযোগ পেলেন সংসদের উচ্চ কক্ষে। (Rajyasabha)
অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, তিনি চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। সেই সুযোগ, সেই দায়িত্ব পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ধন্যবাদ দেন। (Rajyasabha)
অন্যদিকে, বাবুল সুপ্রিয় জানান, তাঁর কাছে পুরোটাই একটা পারফরম্যান্স। তিনি বলেন, আগে ভোটে জেতা, তার পরে মানুষের জন্য কাজ করা। আগে রিকোয়েস্ট আসত গানের। সেখানে পারফর্ম করতে হত। পরে লোকসভায় জিতে কাজ করা শুরু করি, মানুষের রিকোয়েস্ট নিয়ে পারফর্ম শুরু করি। তারপর আবার মন্ত্রিসভায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার উপর ভরসা করেছেন। (Rajyasabha)









