রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে,বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কতদিন চলবে বৃষ্টি?

Published on: March 21, 2026
---Advertisement---

আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.৯ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের উপরিস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত ঝাড়খণ্ড,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। (Weather Update)

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। এরফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। যার প্রভাবে আবহাওয়া দফতরে পূর্বাভাস, রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রপাত-সহ ঝড়ের প্রবণতা বেশি থাকার সম্ভাবনা। অর্থাৎ কালবৈশাখী সঙ্গে বৃষ্টি। (Weather Update)

উত্তরবঙ্গে দূর্যোগ বেশি। ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হয়েছে। এমনকি শিলাবৃষ্টিও। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানে একনাগাড়ে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় এবং কলকাতা ও লাগোয়া অঞ্চলে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হয়েছে। (Weather Update)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ২১ মার্চ শনিবার, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। (Weather Update)

আগামীকাল রবিবার ২২ মার্চ, বৃষ্টির দাপট কিছুটা কমবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

২৩-২৫ মার্চ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। তবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দুই মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গে আজ ২১ মার্চ, শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রপাত সহ ঝড়বৃষ্টি।
রবিবার থেকে বুধবার পর্যন্ত ওপরের ৫ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া। (Weather Update)

কলকাতা এবং লাগোয়া অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৩ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৩ শতাংশ। সর্বোচ্চ ৯২শতাংশ। (Weather Update)

আজ শনিবার দিনে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Weather Update: সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে,বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কতদিন চলবে বৃষ্টি?”

Leave a Comment