মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের (Chandranath Rath Murder Case) তদন্তে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। খুনে ব্যবহৃত সন্দেহভাজন নিসান গাড়ির নম্বর প্লেট যে ভুয়ো, তা প্রায় নিশ্চিত তদন্তকারীরা। আর সেই নম্বর যাঁর আসল গাড়ির, তাঁর বক্তব্য ঘিরেই এখন তদন্তে নতুন মোড়।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গাড়ির নম্বর প্লেট যাচাই করতেই আরটিও রেকর্ডে উঠে আসে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা ফিলিপ জোসেফ উইলিয়ামসের নাম। সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু ফোন পেয়েই কার্যত হতবাক হয়ে যান তিনি।
ফিলিপ জোসেফ জানান, “রাতে ১২টার আগে কলকাতা থেকে ফোন আসে। আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনার গাড়ি কোথায়? আপনি কোথায়? তখন আমি বলি, আমি তো শিলিগুড়িতেই আছি। এরপর জানানো হয়, আমার গাড়ির নম্বর ব্যবহার করে মার্ডার হয়েছে।” তিনি আরও বলেন, পুলিশ তাঁকে গাড়ির সমস্ত নথি ও ছবি পাঠাতে বলে। পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকেও ফোন আসে। তাঁকে গাড়ি-সহ থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। (Chandranath Rath Murder Case)
রেইকি করে খুন, শুভেন্দুর আপ্তসহায়ক খুনে SIT গঠন: Chandranath Rath Murder Case: শুভেন্দুর PA খুনে প্রকাশ্যে নতুন দিক, আসল গাড়ির মালিকের বিস্ফোরক দাবিফিলিপের কথায়, “২-৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমার গাড়ির নম্বর কেন ব্যবহার করা হয়েছে, আমি জানি না। তবে প্রায় দু’সপ্তাহ আগে আমি গাড়িটা বিক্রির জন্য OLX-এ বিজ্ঞাপন দিয়েছিলাম। সেখানে নম্বরপ্লেটের ছবিও ছিল। হতে পারে সেখান থেকেই নম্বর লিক হয়েছে।”
তদন্তকারীরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন, আসল গাড়িটি এখনও ফিলিপের কাছেই রয়েছে। ইঞ্জিন নম্বর, চেসিস ডিটেলস ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখা গিয়েছে, খুনে ব্যবহৃত গাড়িটি আলাদা। তবে আততায়ীরা অত্যন্ত পরিকল্পিত ভাবে একই রঙ ও একই মডেলের গাড়ি ব্যবহার করে নকল নম্বরপ্লেট লাগিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
এই তথ্য সামনে আসার পর তদন্ত (Chandranath Rath Murder Case) আরও জটিল হয়ে উঠেছে। কারণ, পরিকল্পিতভাবে ভুয়ো পরিচয় তৈরি করে অপারেশন চালানোর ইঙ্গিত মিলছে। তদন্তকারীদের মতে, এটি সাধারণ অপরাধ নয়, বরং পেশাদার অপরাধচক্রের কাজ হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের (Chandranath Rath Murder Case) তদন্তে ইতিমধ্যেই SIT গঠন করা হয়েছে। CID, STF ও IB-কে নিয়ে তৈরি বিশেষ তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ, গাড়ির গতিপথ ও কল ডিটেলস খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি চালিয়েই এই হামলার ছক কষা হয়েছিল।
ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ভুয়ো নম্বরপ্লেটের সূত্র ধরে তদন্তকারীরা এখন আততায়ীদের নেটওয়ার্ক ও পরিকল্পনার গভীরে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন।
বায়ুসেনা থেকে শুভেন্দুর ছায়াসঙ্গী, চিনে নিন চন্দ্রনাথ রথকে?: Chandranath Rath Murder Case: শুভেন্দুর PA খুনে প্রকাশ্যে নতুন দিক, আসল গাড়ির মালিকের বিস্ফোরক দাবি










