রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Chandranath Rath Profile: বায়ুসেনা থেকে শুভেন্দুর ছায়াসঙ্গী, চিনে নিন চন্দ্রনাথ রথকে?

Chandranath Rath Profile
---Advertisement---

আগামী শনিবার ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের ঠিক আগেই বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় রক্ত ঝরেছে। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারীর (Chandranath Rath Profile) দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা চন্দ্রনাথ। সেখানেই তাঁর শৈশব কেটেছে। পড়াশোনা রহড়া রামকৃষ্ণ মিশনে। পড়াশোনা শেষ করে মেধাবী এই যুবক ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। তবে সেখানে বেশিদিন মন টেকেনি তাঁর। শোনা যায়, বায়ুসেনার চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে তিনি কিছুকাল একটি কর্পোরেট সংস্থায় কর্মরত ছিলেন। কিন্তু বছর কয়েকের মধ্যে রাজনীতির টানে শেষ পর্যন্ত ময়দানে নামেন। চন্দ্রনাথের পরিবারও রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় পরিবারের সবাই তৃণমূলের সমর্থক হলেও, বর্তমানে তাঁর মা হাসিরানি রথ বিজেপি সমর্থক।

রাজনীতিতে অতপ্রোতভাবে চলা ২০১৯ থেকেই। তখন শুভেন্দুর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছিলেন। শুভেন্দু ২০১৯ সালে যখন জলসম্পদ দপ্তরের মন্ত্রী হন, সেই সময় চন্দ্রনাথ তাঁর আপ্তসহায়ক হয়েছিলেন। আর সেই সময় থেকে একেবারে ছায়াসঙ্গী হিসাবে কাজ করে যাচ্ছিলেন বছর ৪০ এর এই চন্দ্রনাথ। বিরোধী দলনেতা হিসাবে যখন শুভেন্দু দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই সময় তাঁর দপ্তরের সমস্ত কাজ চন্দ্রনাথ দায়িত্ব নিয়ে সামলেছিলেন। এমনকী বিধানসভা নির্বাচনের সময়ও ভাবানীপুর কেন্দ্র ও চন্ডীপুর, নন্দীগ্রাম এই কেন্দ্রগুলির নির্বাচনী দায়িত্ব খুব ভালোভাবে সামলেছেন তিনি। সূত্রের খবর, সামনে আরও বড় দায়িত্ব পেতে চলেছিলেন চন্দ্রনাথ। কিন্ত তার আগেই সব শেষ। আর এই ঘটনায় রীতিমতো ফুঁসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে এবং চন্দ্রনাথের পরিবারের তরফে এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক খুন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বুধবার রাতে চারচাকা গাড়ি করে ফ্ল্যাটে ফেরার পথে দুষ্কৃতীরা তার গাড়ির সামনে একটি একটি গাড়ি দাঁড় করিয়ে দেয়। বাইকের করে আসা দুই দুষ্কৃতী খুব কাছ থেকে পর পর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। গুরুতর জখম অবস্থায় তাঁকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। হামলায় গুলিবিদ্ধ হয়েছে তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেড়া। তাঁর বুকের বাঁদিকের পাঁজরে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। তদন্ত চলছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment