Site icon Hindustan News Point

Child’s Death Purulia: চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশুর মৃত্যু, ধুন্ধুমার পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

Child Death Purulia

চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ। পাশাপাশি তাঁকে টেনে-হিঁচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়ার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরিবেশ এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ঘটনাস্থলে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। (Child’s Death Purulia)

স্থানীয়, সূত্রে খবর, শুক্রবার রাতে পুঞ্চার হাতিহাড় গ্রামে, সাত বছরের এক শিশুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিনা চিকিৎসায় রাত ১১টা থেকে ১টা পর্যন্ত হাসপাতালে ফেলে রেখে দেওয়া হয়। চিকিৎসকের চরম উদাসিনতা ও গাফিলতির কারণেই শিশুটি মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবার। (Child’s Death Purulia)

মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ হাসপাতাল চত্বরে এসে জড়ো হন। উত্তেজিত জনতা প্রথমে কর্তব্যরত চিকিৎসককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা চরম সীমায় পৌঁছালে মহিলা চিকিৎসককে কার্যত টানতে টানতে হাসপাতালের চত্বরে থাকা বিএমওএইচ (BMOH)-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। উত্তেজিত জনতার প্রশ্ন, খবর পেয়েও কেন বিএমওএইচ নিজে এসে শিশুর চিকিৎসার তদারকি করলেন না ?

ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুঞ্চা থানার বিশাল পুলিশ । উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। খবর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে।বাহিনীর জওয়ানেরা এবং পুলিশ যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। থমথমে পুঞ্চা হাসপাতাল চত্বর। (Child’s Death Purulia)

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ, সাসপেন্ড তিন IPS অফিসার


Exit mobile version