---Advertisement---
lifezone nursing home

RG Kar Case: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ, সাসপেন্ড তিন IPS অফিসার

May 15, 2026 3:54 PM
RG Kar Case
---Advertisement---

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, পুলিশের তরফে তদন্তে গাফিলতি এবং ঘটনাকে সামলানোর ক্ষেত্রে একাধিক ভুলের অভিযোগে তিন জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সাসপেন্ড হওয়া অফিসারদের মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রাক্তন ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠছিল। তদন্তে দেরি, তথ্য গোপন করা এবং ঘটনাস্থল ঘিরে একাধিক অসঙ্গতির অভিযোগও তখন সামনে আসে। তবে তৃণমূল জামানায় এ নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার সরকার পাল্টাতে প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হলো। (RG Kar Case)

তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন, এই ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। তাঁর অভিযোগ ছিল, পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বারবার দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রীর পদে বসে এবার নিজেই ওই অফিসারদের সাসপেন্ড করার ঘোষণা করলেন।

Kakoli Ghosh Dastidar: লোকসভায় চিফ হুইফ পদে রদবদল তৃণমূলের, পদ হারাতেই ক্ষোভ কাকলির

আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হয়েছিলেন চিকিৎসক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। হাসপাতালের নিরাপত্তা, মহিলা চিকিৎসকদের সুরক্ষা এবং তদন্তের স্বচ্ছতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। আর এবার ভোটে জয় লাভ করে ফের দলের নেতৃত্বের কাছে মেয়ের বিচার চেয়ে পুনরায় তদন্তের দাবি করেছেন তিনি। সেই কাজে নেমেই প্রথমেই এই তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করল প্রশাসন। (RG Kar Case)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment