রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিম্নচাপের দাপট, আজও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

Published on: August 17, 2026
---Advertisement---

গভীর নিম্নচাপের দাপট কাটেনি। তবে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে নিম্নচাপ। তবুও তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে চরম বৃষ্টির লাল সতর্কতা। এই তিন জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। (Weather Update)

কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা

কলকাতার আকাশও আজ থাকবে মেঘে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ দুপুর ১ টা পর্যন্ত আলিপুরে প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত কলকাতায় কয়েক দফায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আগামীকাল থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। (Weather Update)

কোথায় রয়েছে নিম্নচাপ?

এই মুহূর্তে গভীর নিম্নচাপটি কলকাতার প্রায় ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছে। বর্ধমান থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে এটি। বাঁকুড়া থেকে দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। ওড়িশার বালাসোর থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। (Weather Update)

ঝাড়খণ্ড-বিহারের দিকে অগ্রসর

আগামী ২৪ ঘণ্টায় প্রথমে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে নিম্নচাপ। পরে পুরোপুরি উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড ও বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিন জেলায় লাল সতর্কতা

পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে আজ চরম বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। সেখানে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।

উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। (Weather Update)

মঙ্গলবারও চলবে বৃষ্টি

মঙ্গলবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গেও আপাতত স্বস্তি নেই। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা।

সমুদ্রে যেতে নিষেধ

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “নিম্নচাপের দাপট, আজও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা”

  1. [2397]Queenbet | Link Vào Chính Thức – Tải App Và Cách Chơi Baccarat,Queenbet cung cấp link truy cập chính thức và hướng dẫn tải app APK nhanh chóng. Tìm hiểu chi tiết luật chơi xóc đĩa và cách nạp tiền qua Momo tiện lợi. Tham gia ngay! visit: queenbet

    Reply
  2. [8848]wjabet Official Login | Pinakamabilis na GCash Casino sa PH,Gamitin ang wjabet para sa best online slots Philippines. Madali ang app download at mabilis ang cash-in via GCash. Mag-login na at subukan ang iyong swerte! visit: wjabet

    Reply

Leave a Comment