Site icon Hindustan News Point

ফলতার ভোটগণনায় বড় ব্যবধানে এগোচ্ছে বিজেপি, অষ্টম রাউন্ডেই ব্যবধান ৩১ হাজারের বেশি, চতুর্থ স্থানে তৃণমূল

Falta Repoll Result

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু হতেই কার্যত পরিষ্কার হয়ে যায় রাজনৈতিক সমীকরণ। প্রথম থেকেই স্পষ্ট আধিপত্য দেখাচ্ছে বিজেপি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে চলছে গণনা। (Falta Repoll Result) পোস্টাল ব্যালটের পর ইভিএম গণনা শুরু হতেই একের পর এক রাউন্ডে ব্যবধান বাড়াতে থাকে বিজেপি। অষ্টম রাউন্ডেই বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে যান ৩১ হাজারেরও বেশি ভোটে। আর প্রতিটি রাউন্ডেই ব্যবধান ক্রমশ বেড়েছে পদ্ম শিবিরের।

প্রথম রাউন্ড থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে যান প্রায় ৯,৫০০ ভোটে। (Falta Repoll Result) সেই ধারা অব্যাহত থেকে অষ্টম রাউন্ডে শেষে তাঁর মোট ভোট দাঁড়িয়েছে ৫১,৬২১। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি, যাঁর মোট ভোট ২০,৫৫৬। কংগ্রেস প্রার্থী আছেন তৃতীয় স্থানে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান একেবারে চতুর্থ স্থানে ।

প্রথম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছিল ৯,৫৭৪ ভোট, সিপিএম মাত্র ৪৪৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল। কংগ্রেস পেয়েছিল ২২৫ ভোট এবং তৃণমূল পেয়েছিল মাত্র ২১০ ভোট। দ্বিতীয় রাউন্ডে গিয়ে বিজেপির লিড আরও বাড়ে এবং ব্যবধান দাঁড়ায় ১২,৫৬৩ ভোটে। সিপিএম উঠে আসে দ্বিতীয় স্থানে, কংগ্রেস তৃতীয় এবং তৃণমূল চতুর্থেই থাকে।

(Falta Repoll Result) তৃতীয় রাউন্ড শেষে বিজেপির ভোট দাঁড়ায় ২১,৫৮৩ এবং ব্যবধান পৌঁছায় ১৪ হাজারের বেশি। সিপিএম ৭,৩৪৬ ভোটে দ্বিতীয় অবস্থান ধরে রাখে। চতুর্থ রাউন্ডে বিজেপি ২৫,৪৩৮ ভোটে পৌঁছে যায়, সিপিএম ১১,৩৪৫ ভোটে থাকে, আর তৃণমূলের প্রাপ্ত ভোট নেমে আসে ১,৪০৫-এ।

পঞ্চম রাউন্ডে বিজেপির ভোট ৩০,৫৬২-এ পৌঁছায়, যেখানে সিপিএম ১৬,০৪৮ এবং কংগ্রেস ৩,৫১০ ভোট পায়। তৃণমূল থাকে চতুর্থ স্থানে ১,৬৮৫ ভোট নিয়ে। ষষ্ঠ রাউন্ড শেষে বিজেপি পৌঁছে যায় ৩৭,৪৭৪ ভোটে, আর ব্যবধান বেড়ে দাঁড়ায় প্রায় ১৯,৭০০-র কাছাকাছি।

সপ্তম রাউন্ডে বিজেপির মোট ভোট দাঁড়ায় ৪৪,৭৯২ এবং ব্যবধান বেড়ে ২৬,০০০ ছাড়িয়ে যায়। সিপিএম ১৮,৪৫৩ ভোটে দ্বিতীয় স্থানে থাকে, কংগ্রেস ৪,২০৭ ভোট পায় এবং তৃণমূল নেমে আসে ২,১২৩ ভোটে।

আরও পড়ুন:লাইভ সম্প্রচারের মাঝেই বন্দুকবাজের হামলা, আতঙ্ক হোয়াইট হাউসে

অষ্টম রাউন্ড শেষে বিজেপি আরও শক্ত অবস্থানে পৌঁছে যায়। তাদের মোট ভোট ৫১,৬২১ এবং ব্যবধান বেড়ে ৩১,০০০-এরও বেশি। সিপিএম ২০,৫৫৬ ভোটে দ্বিতীয়, কংগ্রেস ৫,২০৫ ভোটে তৃতীয় এবং তৃণমূল ২,৫৭০ ভোটে চতুর্থ স্থানে রয়েছে।

গণনাকেন্দ্রে শুরু থেকেই তৃণমূলের কোনও এজেন্ট নেই। প্রার্থীর ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। পুনর্নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান, ফলে কার্যত খোলা মাঠে লড়াই করছে অন্যান্য দলগুলি। এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফলতায় প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে, যা পুনর্নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য। (Falta Repoll Result) প্রবণতা অনুযায়ী বিজেপির জয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, এখন শুধু নজর ব্যবধান কতটা বড় হয় তার দিকে।

গণনাকেন্দ্র ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মিলিয়ে বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। কড়া নজরদারির মধ্যে চলছে ভোটগণনা, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। উল্লেখ্য, ২৯ তারিখ নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের নির্দেশে ২১ মে ফলতার সব বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই ভোটের ফল ঘোষণা নিয়েই আজ চরম নজর ছিল রাজনৈতিক মহলের।

(Falta Repoll Result) বর্তমান পরিস্থিতিতে ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফল কার্যত বিজেপির পক্ষে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিরোধী শিবিরের মধ্যে সিপিএম দ্বিতীয় স্থানে এবং তৃণমূল চতুর্থ স্থানে নেমে এসেছে।


Exit mobile version