রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লাইভ সম্প্রচারের মাঝেই বন্দুকবাজের হামলা, আতঙ্ক হোয়াইট হাউসে

White House Shooting
---Advertisement---

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস চত্বরে শনিবার সন্ধ্যায় হঠাৎ গুলির শব্দে তৈরি হল চরম আতঙ্কের পরিস্থিতি। (White House Shooting) নিরাপত্তা বলয়ের খুব কাছেই এক বন্দুকবাজ আচমকা গুলি চালানো শুরু করলে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সাংবাদিক, টেলিভিশন রিপোর্টার ও কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। পরে পাল্টা গুলিতে সন্দেহভাজন বন্দুকবাজ নিহত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় অন্তত এক সাধারণ পথচারী জখম হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, (White House Shooting) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে হোয়াইট হাউসের উত্তর লনের কাছাকাছি একটি সিক্রেট সার্ভিস নিরাপত্তা চেকপয়েন্টের কাছে ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেয়। পরে সেই বন্দুকবাজকে সিক্রেট সার্ভিসের কর্ম কর্তারা গুলি করে হত্যা করেন ।

গুলির শব্দ ছড়িয়ে পড়তেই হোয়াইট হাউসের বাইরে চলতে থাকা সংবাদমাধ্যমের কার্যক্রম কার্যত থমকে যায়। সেই সময় বহু সাংবাদিক লাইভ সম্প্রচার বা সরাসরি প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকা গুলির শব্দে অনেকে ক্যামেরা ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়তে শুরু করেন।

‘কল অফ ডিউটি’ নয়, বাস্তব যুদ্ধ! রুশ সেনা হতাহত করলে পয়েন্ট ?: লাইভ সম্প্রচারের মাঝেই বন্দুকবাজের হামলা, আতঙ্ক হোয়াইট হাউসে

(White House Shooting) ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে, গুলির শব্দ শুরু হতেই সাংবাদিকরা নিচু হয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, কেউ আবার দ্রুত ভবনের ভিতরে ঢুকে পড়ছেন।

এক ভিডিওতে দেখা যায়, এবিসি নিউজের এক সাংবাদিক সেলিনা ওয়াং হোয়াইট হাউসের নর্থ লনে ভিডিও ধারণ করছিলেন। ঠিক সেই সময় পরপর গুলির শব্দ শোনা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আশপাশে থাকা সবাই ছত্রভঙ্গ হয়ে যান।

আরও একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, লাইভ রিপোর্টের প্রস্তুতিতে থাকা এনবিসির এক সংবাদকর্মী জুলি সিরকিনও প্রথমে পরিস্থিতি বুঝে উঠতে না পারলেও আশপাশের লোকজন নিচু হয়ে আশ্রয় নিতে শুরু করতেই তিনিও দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এই ঘটনাকে ঘিরে সামাজ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে— আকস্মিক বিপদের মুহূর্তে মানুষের প্রতিক্রিয়া কীভাবে আলাদা হতে পারে, তা নিয়েও চলছে নানা মতামত।

আরও এক সিবিএস এর সাংবাদিক অ্যারন নাভারোর ভিডিয়োতে দেখা যায়, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তিনি নিচু হয়ে আশ্রয় নিতে বলেন এবং আশপাশের মানুষদের সতর্ক করেন। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়।

(White House Shooting) ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং তাঁর কোনও ক্ষতি হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হোয়াইট হাউস এলাকা সাময়িকভাবে কড়া নিরাপত্তার আওতায় আনা হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত হোয়াইট হাউসের কর্মী বা সাংবাদিকদের মধ্যে অতিরিক্ত আহতের খবর পাওয়া যায়নি।

চিনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯০, তদন্তের নির্দেশ শি জিনপিংয়ের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “লাইভ সম্প্রচারের মাঝেই বন্দুকবাজের হামলা, আতঙ্ক হোয়াইট হাউসে”

Leave a Comment