রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভোররাতে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি, ১৫ লক্ষ টাকা ‘প্রতারণার’ অভিযোগ

Published on: September 25, 2026
Ajit Maity
---Advertisement---

পশ্চিম মেদিনীপুরের পিংলায় শুক্রবার সকালেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য। (Ajit Maity) ১৫ লক্ষ টাকা নেওয়ার ‘প্রতারণার’ অভিযোগে পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে মাদপুরের বাড়ি থেকে করে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়।

কী অভিযোগ অজিতের বিরুদ্ধে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় (Ajit Maity) অজিত মাইতির বিরুদ্ধে FIR দায়ের করেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি গোবিন্দ দাস। অভিযোগ, ২০১৬ সালে তৃণমূলের পিংলা ব্লকের দু’নম্বর জামনা অঞ্চলের সভাপতি থাকাকালীন গোবিন্দকে ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরে তিনি সেই পদ পাননি। টাকা ফেরত চেয়েও তা পাওয়া যায়নি বলে অভিযোগ।

অভিযোগকারী মুখে কুলুপ

বর্তমানে বিজেপিতে থাকা গোবিন্দ দাস এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। দলের অনুমতি নেই বলেই জানিয়েছেন তিনি। অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাওয়ার পর তাঁকে হেনস্থার মুখেও পড়তে হয়েছিল।

আইনজীবীকে ডিম ছোড়ার প্রতিবাদ, বারুইপুর আদালতের মূল গেট বন্ধ করে বিক্ষোভ

রাজনৈতিক কারণের দাবি অজিতের

গ্রেফতারের পর (Ajit Maity) অজিত মাইতি অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক কারণ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই এবং পুলিশ-প্রশাসনের উপর তাঁর আস্থা রয়েছে।

গ্রেফতারি নিয়ে তৃণমূলের দাবি

তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ দাবি করেছেন, অজিত মাইতিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে (Ajit Maity) অজিতকে। তিনি বলেন, ‘আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল অজিতের। তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলেও দাবি করা হয়েছে।

২০২৬-এ ভোটে পরাজয়

(Ajit Maity) অজিত মাইতি ২০২১ সালে পিংলার বিধায়ক নির্বাচিত হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল তাঁকে প্রার্থী করেছিল। তবে বিজেপির স্বাগতা মান্নার কাছে ১৮,৪৮০ ভোটে পরাজিত হন তিনি। বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি ছিলেন।

g


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ভোররাতে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি, ১৫ লক্ষ টাকা ‘প্রতারণার’ অভিযোগ”

Comments are closed.