Site icon Hindustan News Point

গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, মেডিক্যাল পরীক্ষার সময় ছোড়া হলো ডিম-টম্যাটো

Sabyasachi Dutta

তোলাবাজি, মানসিক নির্যাতন এবং খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপরই তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে। আর এই পুরো প্রক্রিয়ায় তাঁকে দেখে ডিম, টম্যাটো ছোড়েন উত্তেজিত জনতা। (Sabyasachi Dutta)

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় একটি FIR দায়ের করেন। (Sabyasachi Dutta) অভিযোগে তিনি জানান, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে এক কোটি টাকা তোলা নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তাঁকে মানসিকভাবে চাপ দেওয়া হয়েছে এবং খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। সোমবার রাতেই সব্যসাচী দত্তকে নিউটাউনের বাসভবন থেকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। পুলিশ সূত্রের দাবি, অভিযোগ সংক্রান্ত বিষয়ে সন্তোষজনক উত্তর না মেলায় শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। (Sabyasachi Dutta)

মঙ্গলবার সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সব্যসাচী দত্তকে বিধাননগর মহকুমা হাসপাতালে আনা হয়। গ্রেফতারের পর আদালতে পেশ করার আগে নিয়ম অনুযায়ী যে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, তার অংশ হিসেবেই এই মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। উপস্থিত ছিলেন পুলিশের একাধিক আধিকারিক। মেডিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে ফের পুলিশি হেফাজতে নেওয়া হয়। (Sabyasachi Dutta)

রাজ্যের রাজনীতিতে সব্যসাচী দত্ত পরিচিত মুখ। তিনি একসময় রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। পাশাপাশি বিধাননগর পুরসভার মেয়রের দায়িত্বও সামলেছেন। সম্প্রতি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আদালতে পেশের পর তদন্তকারী সংস্থা হেফাজতের আবেদন জানায় কি না এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। (Sabyasachi Dutta)

আরও পড়ুন : জমি দখলে FIR-এর নির্দেশ, জনতার দরবারে কড়া বার্তা অর্জুন সিংয়ের


Exit mobile version