---Advertisement---
lifezone nursing home

Cash from bjp leaders car: ভোটের আগে ‘টাকার পাহাড়’! নাকা চেকিংয়ে ধরা পড়ল বিজেপির দুই নেতা

April 14, 2026 4:35 PM
---Advertisement---

ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির দুই নেতার গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারে রাজনৈতিক তরজা চরমে। সোমবার দুপুরে উস্তি থানার পুলিশ হটুগঞ্জ এলাকায় নাকা চেকিং এর সময় একটি চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি করতে গিয়ে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ৯ লক্ষ ৮৮ হাজার নগদ টাকা । (Cash from bjp leaders car)

পুলিশ সূত্রে খবর, গাড়িটি হটুগঞ্জ থেকে উস্তির দিকে যাচ্ছিল। নাকা চেকিংয়ে তল্লাশির সময় গাড়ির সিটের নিচ ও ভিতর থেকে গোছা গোছা নোট উদ্ধার হয়ে।এত বড় অঙ্কের নগদ টাকা দেখে পুলিশ গাড়িতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক জবাব না পাওয়ায় তাঁদের আটক করা হয়।আটক দু’জন হলেন অরুণাভ মজুমদার ও আকাশ চক্রবর্তী। অরুণাভ মজুমদার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি ইনচার্জ এবং রাজ্য কমিটির সদস্য বলে জানা গেছে। অন্যদিকে আকাশ চক্রবর্তী ওই কেন্দ্রের বিজেপি কনভেনারের দায়িত্বে রয়েছেন।নির্বাচনের আগে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। (Cash from bjp leaders car) শাসকদলের দাবি, ভোটে প্রভাব বিস্তার করতেই এই বিপুল অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পওয়া যায়নি ।

পুলিশ জানিয়েছে, নির্বাচন কমিশনের কড়া নির্দেশ অনুসারে এই টাকার উৎস ও উদ্দেশ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। আটক নেতাদের জিজ্ঞাসাবাদ চলছে। আয়কর দফতর ও অন্যান্য সংস্থাকে বিষয়টি জানানো হবে বলেও জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ভোটের আবহে বেআইনি অর্থ লেনদেন রুখতে উস্তি-সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিংআরও জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবেই হটুগঞ্জে বড়সড় সাফল্য মিলেছে পুলিশের। নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এ ধরনের ঘটনা যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা স্পষ্ট। (Cash from bjp leaders car)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment