আচমকাই পাহাড় থেকে গাড়ি নিয়ে সমুদ্রে পড়ে গেলেন ভারতীয় তরুণী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল আমেরিকায়। আমেরিকার সান্তা ক্রুজের ‘স্টিমার লেন’ (Steamer Lane) এলাকার কাছে একটি গাড়ি পাহাড় থেকে সমুদ্রে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর (indian origin dies)।
indian origin dies: কীভাবে পাহাড় থেকে পড়ে গেলেন তরুণী?
‘এনআরআই পালস’ (NRI Pulse)-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯ বছর বয়সী ওই তরুণীর নাম অ্যালি রেনি সিং। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি ‘জন আর লুইস কলেজ’ কমিউনিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৪ সালে জুন মাসে ভর্তি হয়েছিলেন (indian origin dies)।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। পাথুরে উপকূলের কাছে জলের মধ্যে থেকে ওই তরুণীর গাড়ি খুঁজে পান উদ্ধারকারীরা। ওই গাড়িতে তরুণীর সঙ্গে আরও একজন ছিলেন। পুলিশ জানায়, অপর আরোহী একজন পুরুষ। কোনও রকমে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পাশাপাশি গুরুতর আহতও হন। তবে তরুণী ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। সেখানেই মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, ঘটনার পরই তরুণীর খোঁজে জলে নামানো হয় ডুবুরি। তাঁকে সমুদ্র থেকে তুলে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
চলতি বছরেই গত ১৩ এপ্রিল সান্তা ক্রুজের বিখ্যাত ‘স্টিমার লেন’ সার্ফ ব্রেক-এর কাছে দুর্ঘটনাটি ঘটে। ‘লস এঞ্জেলেস টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় ভাঙনের কারণে দুর্ঘটনা-সংলগ্ন ‘ওয়েস্ট ক্লিফ ড্রাইভ’-এর ওই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তরুণীর আত্মীয় সমাজমাধ্যমে পোস্ট করে জানান, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের এই খবরটি জানাচ্ছি” তারপর তিনি লেখেন, তাঁর ভাইঝি এক “মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়” মারা গেছেন।
তিনি আরও বলেন, “ভাইঝি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকেই তাঁকে গভীরভাবে অনুভব করবেন। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি এবং শেষকৃত্যের আয়োজন চূড়ান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।”













The VIP treatment here is actually real. I feel like a valued player and the rewards keep coming. If you want a premium feel, head over to vipphlogin.