সদ্যই জেল থেকে মুক্তি পেয়েছেন যুবক। শুক্রবার সকালে কানাডার একটি গুরুদ্বারে জোর করে ঢোকার চেষ্টা করেন। প্রার্থনা কক্ষে ঢুকতে তাঁকে বাধা দিতে গেলে ক্রু ড্রাইভার দিয়ে সামনে থাকা দুই ব্যক্তিকে আঘাত করেন। এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে পুলিশ (canadian gurdwara)।
canadian gurdwara: কীভাবে ঘটল?
সূত্রের খবর, শুক্রবার ভোর ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এক যুবক গুরুদ্বারে প্রবেশ করার চেষ্টা করায় সেখানকার কর্মীরা তাকে বাধা দেন। তারপরেই তাঁদের উপর হামলা চালান ওই যুবক। পুলিশ জানিয়েছে, “গুরুদ্বারে উপস্থিত দুজন ব্যক্তিকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে আটকে রাখেন। তারপর নর্থ-ইস্ট শাখার টহলরত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অবিলম্বে হেফাজতে নেন।”
আক্রান্ত দুজনকে স্থানীয় হসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি অতীতেও নাকি এই রকম হামলার চালিয়েছেন।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আপাতত আমরা এটুকু বলতে পারি যে, ২৭ বছর বয়সি এই যুবক পুলিশের কাছে পরিচিত এবং ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে হিংসাত্মক অপরাধের রেকর্ড রয়েছে। গুরুতর হামলা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ওপর হামলা চালানোর অপরাধে সাজা ভোগ করার পর গত ২০ অগস্ট তাঁর জেল মুক্তি হয়েছিল।”
ঘটনাটি উদ্দেশপ্রণোদত কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলায়, তাঁর নাম প্রকাশ্যে আনেননি প্রশাসনের কর্মকর্তারা।













[4454]Ananta Jalil Login at APK – Legit Slot Games via GCash,Gamitin ang ananta jalil login para sa legit slot games sa GCash. Mag-download ng APK at subukan ang pinakamabilis na withdrawal casino. Sali na rito! visit: ananta jalil