রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের ‘শিখা ইন’-এর মালিক

Published on: August 22, 2026
---Advertisement---

বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফিরতেই পুলিশের হাতে ধরা পড়লেন নিউ মার্কেটের হোটেল ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্র। মঙ্গলবার গভীর রাতে হোটেলে আগুন লাগার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশের দাবি, নিজের গাড়িতে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন বীরেশ্বর। শনিবার বাড়িতে ফিরতেই তাঁকে গ্রেফতার করা হয়। (New Market Fire Case)

ধানবাদে কেন গিয়েছিলেন?

আগুনের ঘটনার পর থেকেই বীরেশ্বরের খোঁজ করছিল পুলিশ। তদন্তে জানা যায়, বুধবার ভোরে হোটেলের এক কর্মীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। তার পর থেকেই তাঁর মোবাইল বন্ধ ছিল। নিউ মার্কেট ছাড়াও দিঘা ও মন্দারমণিতে তাঁর আরও দু’টি হোটেল রয়েছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সেখানেও তল্লাশি চালানো হয়। তবে তাঁর সন্ধান মেলেনি।

পুলিশ সূত্রে খবর, বীরেশ্বরের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। ফলে হাতে নগদের টান পড়েছিল বলে তদন্তকারীদের একাংশের ধারণা। ধানবাদে তাঁর কয়েক জন কর্মচারীর বাড়ি রয়েছে। সেখানে থেকেই তিনি সাহায্য নিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কেন শেষ পর্যন্ত বেহালার বাড়িতে ফিরলেন, তা এখনও পরিষ্কার নয়। জেরায় সেই প্রশ্নের উত্তর মিলতে পারে। (New Market Fire Case)

“কেউ জানালা ভাঙছে, কেউ দোতলা থেকে ঝুলছে”, আগুন লাগার ঘটনা শেয়ার করলেন স্থানীয়দের

আগুনে মৃত্যু ন’জনের

মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের ‘শিখা ইন’ নামের হোটেলে ভয়াবহ আগুনে ন’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাত জন বাংলাদেশের নাগরিক। অভিযোগ, মাত্র ১১০০ বর্গফুট জায়গায় পাঁচটি ঘর তৈরি করা হয়েছিল। প্রতিটি ঘরের সঙ্গে ছিল আলাদা বাথরুম। অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় নিয়মও মানা হয়নি বলে অভিযোগ।

ঘটনার পর হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। শুক্রবার নিউ মার্কেট এলাকায় পুরসভা ও দমকলের যৌথ অভিযানে ১১টি হোটেল বন্ধ করা হয়। শনিবার আরও ছ’টি হোটেল বন্ধ করা হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার ১৭টি হোটেলকে শো-কজ়ও করে দমকল। (New Market Fire Case)

আরও জেরা

‘শিখা ইন’-এর অন্য একটি অংশ একই ভবনের পাঁচতলায় ছিল। সেটি বীরেশ্বরের কাছ থেকে উমেশ সিংহ ও জিতেন সিংহ লিজ নিয়েছিলেন। শুক্রবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। হোটেলের কর্মীদেরও জেরা করা হয়েছে।

এর আগে বীরেশ্বরের কাছ থেকে মাসে ৪০ হাজার টাকায় ‘শিখা ইন’ লিজ নেওয়া আবু জাফরকে গ্রেফতার করা হয়েছিল। এবার বীরেশ্বরের গ্রেফতারিতে তদন্ত আরও গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছল বলে মনে করা হচ্ছে। (New Market Fire Case)

আরও পড়ুন :- কলকাতার আগুনে মৃত্যুর মুখ থেকে ফিরলেন বাংলাদেশি উদ্যোক্তা, শেয়ার করলেন অভিজ্ঞতা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের ‘শিখা ইন’-এর মালিক”

Leave a Comment