রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“কেউ জানালা ভাঙছে, কেউ দোতলা থেকে ঝুলছে”, আগুন লাগার ঘটনা শেয়ার করলেন স্থানীয়দের

Published on: August 19, 2026
---Advertisement---

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি এলাকার মানুষের। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগার পর মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একাধিক তলা। ঘুমন্ত অবস্থায় আটকে পড়েন বহু পর্যটক। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ থেকেও আসা অনেক অতিথি। (New Market Hotel Fire)

আগুন দেখে ছুটে যান স্থানীয়রা

প্রত্যক্ষদর্শী মহম্মদ আমান জানান, রাত প্রায় ২টা ১০ থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে আগুন লাগে। হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। গিয়ে দেখেন, অনেকে জানালা ভাঙছেন। কেউ জানালার ধারে ঝুলে রয়েছেন, কেউ আবার বৈদ্যুতিক তার ধরে বাঁচার চেষ্টা করছেন।

আতঙ্কিত আবাসিকদের লাফ দিতে বারণ করেন স্থানীয়রা। তাঁদের অপেক্ষা করতে বলা হয়। পরে পাইপের সাহায্যে দোতলার কয়েকজনকে নামানোর চেষ্টা করা হয়। একজন লাফ দিয়ে আহত হন বলেও জানান তিনি। তাঁর কোমর ও পায়ে চোট লাগে। (New Market Hotel Fire)

মধ্যরাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, দমবন্ধ হয়ে মৃত অন্তত ৯

ঘুম ভাঙিয়ে মানুষকে উদ্ধার

এলাকার বাসিন্দা ওয়াহিদ ওরফে পিন্টু বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি ও অন্য স্থানীয় যুবকরা বাকিদের মানুষকে ঘুম থেকে ডেকে তোলেন। হোটেলগুলিতে গিয়ে চিৎকার করে সবাইকে বেরিয়ে আসার জন্য সতর্ক করা হয়।(New Market Hotel Fire)

তাঁর কথায়, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই পেছনের দিক থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বড় দুর্ঘটনা এড়াতে তাঁদের দমকল পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়।

পর্যটকেই ভরা ছিল এলাকা

স্থানীয়দের দাবি, ফ্রি স্কুল স্ট্রিটের এই অংশটি মূলত পর্যটকদের থাকার জায়গা। এখানে বাংলাদেশ-সহ বিভিন্ন এলাকা থেকে আসা অতিথিরা নিয়মিত থাকেন। আগুন লাগার সময়ও হোটেলগুলিতে বহু পর্যটক ছিলেন।

যদিও হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত নন, তবে ৯ জনের মৃত্যুর খবর শুনে তাঁরা গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় চলছে তদন্ত। কীভাবে আগুন লাগল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। (New Market Hotel Fire)

আরও পড়ুন :-জমি বিক্রির টাকা নির্বাচনী কাজে? চা-বাগান নিয়ে বিস্ফোরক মন্ত্রী শঙ্কর ঘোষ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on ““কেউ জানালা ভাঙছে, কেউ দোতলা থেকে ঝুলছে”, আগুন লাগার ঘটনা শেয়ার করলেন স্থানীয়দের”

  1. [9842]bbmx Login Oficial | Descarga la APK y Juega las Mejores Slots,Entra a bbmx y descubre las mejores slots online. Realiza tus depósitos con Oxxo de forma rápida y domina las reglas de ruleta online. ¡Regístrate y comienza hoy! visit: bbmx

Comments are closed.