রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, কেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, আহত ৫

---Advertisement---

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতির মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলনের জন্য লোহার খুঁটি বসানোর সময় ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে খুঁটি স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন কয়েকজন কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ বছরের বিজেপি কর্মী পাপাই পানের। আহত হন মণ্ডল সভাপতি প্রবীণ হালদার-সহ আরও পাঁচজন। (Keshpur BJP Worker Death)

ঘটনাটি ঘটে কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের পাঁচখুরি গ্রামে দলীয় কার্যালয়ের সামনে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের আগে পতাকা উত্তোলনের জন্য একটি ভারী লোহার পাইপ প্রস্তুত করা হচ্ছিল। সেই সময় পাইপটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে লেগে যায়। মুহূর্তের মধ্যেই প্রবল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন উপস্থিত কর্মীরা।আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃত পাপাই পানের দেহও ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (Keshpur BJP Worker Death)

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিজেপি নেতা তুহিনশুভ্র রায় জানান, সেদিন এখনও পতাকা উত্তোলন শুরু হয়নি। কর্মীরা আসার আগেই লোহার পাইপটি বসানোর কাজ চলছিল। পাইপটি ভারী হওয়ায় কয়েকজন মিলে সেটি তুলছিলেন। সেই সময় কেউ বুঝে ওঠার আগেই পাইপটি বেঁকে বিদ্যুতের তারে লেগে যায়। তাঁর দাবি, রবিন, পাপাই পান, সুশান্ত দাস ও নিপেন-সহ চারজন একসঙ্গে পাইপটি ধরেছিলেন এবং এক ঝটকায় সকলে বিদ্যুতের শকে ছিটকে পড়ে যান। (Keshpur BJP Worker Death)

তিনি আরও জানান, বৃষ্টির কারণে আশপাশের বাঁশও ভিজেছিল। তবুও উপস্থিত কর্মীরা বাঁশের সাহায্যে বিদ্যুৎস্পৃষ্টদের সরানোর চেষ্টা করেন এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা হাসপাতালে পৌঁছনোর পরই পাপাই পানকে মৃত বলে ঘোষণা করেন। (Keshpur BJP Worker Death)

আরও পড়ুন :- দুস্থ রোগীদের জন্য বিশেষ সুবিধা, এবার রাজ্যে ২ হাজার বেডের হাসপাতাল বানাচ্ছে আদানি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment