---Advertisement---

Kolkata International Book Fair Inauguration: বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ‘কৃতিত্ব নয়, বইমেলাকে সাহায্য করা নৈতিক দায়িত্ব’

January 22, 2026 9:35 PM
---Advertisement---

শুরু হল ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধনের পর তিনি বলেন, বইমেলা কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য আলাদা করে কোনও কৃতিত্ব নেওয়ার প্রয়োজন নেই। এটা সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৫০ তম বইমেলার আগে ৫০ এর ডাক শুরু হয়ে গেল। বইমেলা আমাদের আবেগ, আমাদের সংষ্কৃতি এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যে বিশ্বমিলন মেলায় পরিণত হয়। Kolkata International Book Fair

উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন স্মার্টফোন, কম্পিউটার, এআই-এর দাপটে কি বইয়ের প্রতি ঝোঁক কমছে? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী নিজেই আবার বলেন, যাঁরা বইপ্রেমী তাঁরা ঠিকই রয়েছেন। যখন জেলায় যাওয়ার সুযোগ হয় তখন তিনি যতটুকু সময় পান, বই লেখেন। প্লেনে যেতে যেতেই বই লেখেন।

প্রথা মেনে কলকাতা বইমেলায় এবারেও হাতুড়ি পিটিয়ে উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী জানান, গত বছর বইমেলায় প্রায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এ বছর বইমেলায় মোট স্টলের সংখ্যা ১১০০, যা প্রকাশক ও পাঠকদের মধ্যে বিপুল উৎসাহের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বইমেলায় তাঁর লেখা মোট ৯টি নতুন বই প্রকাশিত হচ্ছে। বইমেলা ঘিরে পাঠক-প্রকাশকদের মধ্যে এবারও বিপুল আগ্রহ থাকবে বলে আশা করেন তিনি।

আজ ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের কলকাতা বইমেলা। এবার কলকাতা বইমেলার ‘থিম-কান্ট্রি’ আর্জেন্টিনা। Kolkata International Book Fair

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment