রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: উত্তরের তিন জেলা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টি হবে?

Published on: March 23, 2026
Weather update
---Advertisement---

ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মেঘলা আবহাওয়া বঙ্গের আকাশে। চৈত্রের বৃষ্টিতে স্বস্তি এনেছে বঙ্গে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নেমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে। আবহাওয়াবিদদের একাংশ বলছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে। পূর্বভারতে বায়ুমণ্ডলের উপরিস্তরে থাকা শীতল হাওয়ার সংস্পর্শে সেই বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করছে। তা থেকেই ঝড়বৃষ্টি বঙ্গ জুড়ে। Weather Update

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মধ্যপ্রদেশের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাব বঙ্গের আবহে পড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে।আজ সোমবার, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে; দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া।

Iran War : ইরানের হামলায় তছনছ ‘লিটল ইন্ডিয়া’ ডিমোনা, কেন ‘লিটল ইন্ডিয়া’ ?

মঙ্গলবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া- মূলত পশ্চিমের জেলাগুলোর এক বা দুটি বজ্রবিদ্যুৎ-সহ স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া ।

উত্তরবঙ্গে আজ সোমবার ওপরের ৫ জেলার তিনটিতে- দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ার এবং বাকি জেলায় এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ওপরের ৫ জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। Weather Update

আগামীকাল মঙ্গলবার, ওপরের ৫ জেলার একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

রবিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস- যা স্বাভাবিকের চেয়ে ৭ দশমিক ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৪ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ । সর্বনিম্ন ৫৪ শতাংশ। Weather Update

আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Weather Update: উত্তরের তিন জেলা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টি হবে?”

Leave a Comment