রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আরও খারাপ হবে পরিস্থিতি, দক্ষিণে জারি লাল সতর্কতা

Weather Update
---Advertisement---

বদলাচ্ছে বাংলার আবহাওয়া, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা। উপকূল এবং পশ্চিমের জেলায় অতিভারী বৃষ্টির সম্ভবনা। জারি কমলা সর্তকতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভবনা। জারি হলুদ সতর্কতা। রবিবার উত্তরে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত (Weather Update)।

Weather Update: শক্তি বাড়াবে নিম্নচাপ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে আজ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। উত্তর-পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ। মৌসুমী অক্ষরেখা বিকানের এর পর মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর জামশেদপুর হয়ে কলকাতার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত (Weather Update)।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

১৫ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রসৃষ্ঠে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা দুই জেলায়। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে উপকূল ও পশ্চিমের আরও বেশ কিছু জেলাতে। পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টির জন্য জারি কমলা সর্তকতা। অর্থাৎ বিক্ষিপ্তভাবে এই জেলাগুলির দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে।

শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা পুরুলিয়া জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই।

আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। এই তিন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির জন্য জারি কমলা সতর্কতা।

কলকাতায় আকাশ থাকবে মেঘলা। আজ ও কাল কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment