---Advertisement---
lifezone nursing home

Kulti Incident: মাকে গুলি করে খুন, নিজেও ‘আত্মহত্যা’, মর্মান্তিক ঘটনা কুলটির কলেজ মোড় এলাকায়

February 20, 2026 1:38 PM
Kulti Incident
---Advertisement---

মাকে গুলি করে খুন করার পর নিজেও আত্মহত্যা করেছেন এক ব্যক্তিগত নিরাপত্তী কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আসানসোলের কুলটি কলেজ মোড় এলাকায়। বৃহস্পতিবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে।স্থানীয় সূত্রে খবর, রাজা মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি একজনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ তিনি তার মা সন্ধ্যা মুখোপাধ্যায়কে গুলি করে হত্যা করেন এবং তারপর নিজেও আত্মহত্যা করেন। ঘটনা সম্পর্কে প্রতিবেশীরা জানিয়েছেন, মুখোপাধ্যায় পরিবারের বাড়ি থেকে আগুন বার হতে দেখার পাশাপাশি গুলির শব্দও শোনেন তারা। এরপর প্রতিবেশীরা বিষয়টি আরও আরও বিস্তারিত জানতে গিয়ে দেখেন, মা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল এবং পুলিশ।Kulti Incident

এই বিষয়ে স্থানীয় পুরসভার বোরো চেয়ারম্যান চৈতন্য মাঝি জানিয়েছেন, মুখোপাধ্যায় পরিবারের বাড়িতে আগুন লাগার ঘটনা এবং সন্ধ্যাদেবীর এবং তার ছেলে রাজার জখম হওয়ার খবর তিনি জানতে পারেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে জানা যায় যে রাজারও মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, গুলির শব্দ শোনার কথা বলা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন এবং আসল ঘটনা তদন্তের পরেই সামনে আসবে।

অন্যদিকে, রাজার বাবা দয়াময় মুখোপাধ্যায় বলেন, যে বুধবার রাজা তার উপর হামলা চালিয়েছিল। এরপর তিনি তার মেয়ের বাড়ি কাশীপুরে চলে যান। আজ তিনি জানতে পারেন, তার বাড়িতে আগুন লেগেছে। দয়াময়বাবু বলেন, প্রথমে রাজা তার মাকে গুলি করে হত্যা করে এবং তারপর নিজেও আত্মহত্যা করে। তিনি জানান, তার ছেলে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন এবং ছেলের কাছে বন্দুক ছিল।Kulti Incident


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment