---Advertisement---
lifezone nursing home

Bamangachi Rail Station: ভুল কার? যারা খেসারত দিতে হল বামনগাছির ডাউন বনগাঁ এসি লোকালের যাত্রীদের

January 16, 2026 11:59 AM
---Advertisement---

নিত্যদিনের মতোই শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। বেশি দামের টিকিট কিনে শিয়ালদহগামী ডাউন বনগাঁ এসি লোকালের জন্য অপেক্ষা করছিলেন তারা। দূর থেকে ট্রেন আস্তে দেখে মানসিকভাবে প্রস্তুতিও নিলেন। কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে যাত্রীদের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। বামনগাছি দাঁড়াল না শিয়ালদাগামী ডাউন রানাঘাট এসি লোকাল।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বামনগাছি স্টেশন থেকে অন্তত ২৫ জন যাত্রী এসি লোকালের টিকিট কেটেছিলেন। নির্ধারিত সূচি অনুযায়ী ৮.৪৪ মিনিটে ট্রেনটির বামনগাছিতে দাঁড়ানোর কথা থাকলেও, তা না দাঁড়িয়ে সোজা বারাসাতের দিকে চলে যায়। ট্রেন চলে যেতেই ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। স্টেশন চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি টিকিট কাউন্টারে গিয়েও রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। যাত্রীদের অভিযোগ, চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত বামনগাছি স্টেশনে এসি লোকাল ট্রেন দাঁড়ানোর স্পষ্ট নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও কেন এই দিন ট্রেন দাঁড়াল না! Bamangachi Rail Station

জানানো হয়, গার্ডের ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের একাংশের দাবি, এই শাখায় নির্দিষ্ট কয়েকটি স্টেশনে এসি লোকাল দাঁড়ানোর যে ফরমান রয়েছে, সেই নিয়মের বিভ্রান্তিতেই গার্ড ভুল করে থাকতে পারেন। স্টেশনমাস্টার ননীগোপাল সরকার গোটা বিষয়টি শিয়ালদা কন্ট্রোলরুমে জানান। এরপরই কন্ট্রোল রুম থেকে বলা হয় ডাউন এসি বনগাঁ লোকালকে বারাসাতে দাঁড় করানো হচ্ছে। বামনগাছি স্টেশনের এসি লোকালের যাত্রীদের পরবর্তী ডাউন দত্তপুকুর লোকাল ধরে বারাসাত স্টেশনে চলে যাওয়ার অনুরোধ করে রেল।বারাসাত স্টেশনে এসি লোকাল দাঁড় করিয়ে হয়।

এরপরই যাত্রীরা কিছুটা শান্ত হয়। ডাউন দত্তপুকুর লোকালে করে যাত্রীরা বারাসাতে গিয়ে ফের এসি ট্রেন ধরেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, যে সমস্ত যাত্রীরা বামনগাছিতে নামতেন, তারাও অসুবিধার সম্মুখীন হন। তাদেরও বারাসাত থেকে উল্টো দিকে ঘুরে বামুনগাছিতে আসতে অনুরোধ করে রেল। গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। Bamangachi Rail Station


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment