---Advertisement---
lifezone nursing home

Mamta Banerjee : বিচারাধীন মুখ্যমন্ত্রীর নাম! SIR ইস্যুতে ফের কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

March 25, 2026 4:32 PM
Mamta Banerjee
---Advertisement---

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর এই হাই-ভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার থেকেই মেগা প্রচার যুদ্ধে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার নির্বাচনী জনসভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে প্রথম জনসভা করেন৷ সেখানে প্রচার শেষে ডাবগ্রাম-ফুলবাড়িতে জনসভা করেন। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে SIR ইস্যুতে BJP-কে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)।

তিনি বলেন, ‘‘মা-ভাই-বোনেরা আপনারা কি জানেন, গতকাল রাতে সবার ভোট কেটে দিয়েছিল? কারও ছিল না। মানে, বাংলার যত লোক আছে, হঠাৎ হাপিস! ভ্যানিশ হয়ে গেল! তার পর বলছে ‘টেকনিক্যাল ফল্ট’! আমি আমার নামটা খুলে দেখছি, সেটাও অ্যাডজুডিকেশন! বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না, এমন কোনও কাজ নাই। তাই তৈরি থাকুন।’’

SIR ইস্যুতে BJP এবং কমিশনকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। তিনি বলেন, ‘‘যারা মানুষের উপর অত্যাচার করে তাদের জলে ডুবে মরা উচিত।’’ পাশাপাশি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘খাওয়া-দাওয়া তো বন্ধ। ও দিকে রেলের ভাড়া তো রোজই বাড়ে। আপনারা জানেন তো, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আমার গর্ভমেন্টের সব অফিসারদের বদলি করে দিয়েছে। সব বিজেপি অফিসারদের নিয়ে এসেছে। কেন জানেন? আমাকে জব্দ করার জন্য। ওরা জানে না, আহত বাঘ আরও ভয়ঙ্কর। আগামী দিনে বোঝাব, দেখাব বাংলা দখল করে দিল্লি দখল করব।’’

তিনি আরও বলেন, ‘‘বিহারে দুটো-চারটে জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলা নিয়ে আপনারা আলাদা রাজ্য করবেন? আবার বাংলাকে পদানত করবেন? কিছুতেই হতে দেব না।’’


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment