নদিয়ার নবদ্বীপে নাবালিকা ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রোহিত দাস। শুক্রবার রাতে নবদ্বীপ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। (Mayapur)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ পৌর এলাকার মালঞ্চপাড়ার বাসিন্দা রোহিতের সঙ্গে পরিচয়ের সূত্রে ঘনিষ্ঠতা বাড়ে এক নাবালিকা ছাত্রীর। অভিযোগ, কয়েক মাস আগে ওই ছাত্রীকে নিয়ে মায়াপুরের একটি হোটেলে যায় অভিযুক্ত। সেখানেই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেই ঘটনার ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে বলে অভিযোগ। (Mayapur)
পরিবারের দাবি, সম্প্রতি সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে নাবালিকা ছাত্রীর পরিবার ক্ষোভে ফেটে পড়ে। এরপর শুক্রবার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। (Mayapur)
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে মালঞ্চপাড়া এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে তোলা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। (Mayapur)
তবে অভিযোগ অস্বীকার করেছে ধৃত যুবক। পুলিশের কাছে সে দাবি করেছে, মোবাইলে ভিডিয়ো রেকর্ড করলেও তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়নি। কে বা কারা সেই ভিডিয়ো ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। (Mayapur)










