সম্প্রতি বন্ধ হয়ে গেল বাংলার একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। কর্মহীন হয়ে পড়েন ৫০ জনেরও বেশি সাংবাদিক ও টেকনিক্যাল কর্মী। দীর্ঘদিন ধরে অনেকের বেতন বকেয়া হয়ে পড়েছিল। অবশেষে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কর্মীদের বলে দেওয়া হয়েছে চ্যানেল বন্ধের কথা। এই ঘটনা নতুন নয়, মাস কয়েক আগেও আরও একটি সংবাদমাধ্যম বন্ধ হয়ে যায়। বস্তুত এই পেশায় নিরাপত্তা বলে আর কোনও শব্দ থাকছে না। এই নিয়েই বিধানসভায় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের কর্মীদের আর্থিক নিরাপত্তা সুরক্ষা চেয়ে অর্থমন্ত্রীর কাছে আবেদন জানালেন তিনি (Ritabrata Banerjee)।
ঋতব্রত বলেন, “চ্যানেলে কীভাবে টাকা এসেছে, সেটা সকলের জানা। বালির টাকা, গরুর টাকা, কয়লার টাকা এসেছে এই চ্যানেলগুলোতে। তবে যে নিরীহ সংবাদমাধ্যমের কর্মীরা কাজ হারালেন, তাঁদের সংসার চলবে কীভাবে? এই সংবাদমাধ্যমের কর্মীরা এখন আশঙ্কাপ্রকাশ করছেন। সংস্থা বন্ধ হয়ে গেলে এই কর্মীদের কী হবে। সংবাদমাধ্যমের কর্মীদের আর্থিক নিরাপত্তার সুরক্ষা চেয়ে আমি অর্থমন্ত্রীর কাছে আবেদন করতে।”
বাজারেও বিপুল বকেয়া। কিছুদিন ধরেই খারাপ অবস্থা চলছিল। অনেক আইনি জটিলতার মধ্যে এই সংবাদমাধ্যমের সম্প্রসারণ চলছিল। কিন্তু শেষ রক্ষা হলো না (Ritabrata Banerjee)।
পাশাপাশি পুকুর ভরাট ও জমি ভরাট নিয়েও বিধানসভায় প্রশ্ন তুললেন ঋতব্রত। তিনি বললেন, “পুকুর ভরাট ও জমি ভরাট নিয়ে বর্তমান সরকারকে আরও নজরদারি বাড়াতে হবে। যারা অপরাধী, তাঁদের শাস্তি হোক। নিরাপরাধ কোনও মানুষ যেন শাস্তি না পায়। আমি সকলের প্রতি দায়বদ্ধ। আমি সাধারণ মানুষের বার্তাকে বিধানসভায় পৌঁছে দিচ্ছি।”
আরও পড়ুন :- মঞ্চেই প্রসব, তারপর ফের অভিনয়! শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র নেপথ্যে তামাশা কিংবদন্তি বিত্ঠাবাইয়ের অবিশ্বাস্য জীবন

