প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেফতারিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty) । শুক্রবার শওকত মোল্লাকে NIA গ্রেফতার করার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, শওকত মোল্লার গ্রেফতারি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর তদন্তের সূচনা মাত্র।
হিন্দুস্তান নিউজ পয়েন্টকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে (Dipanjan Chakraborty) দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “রাজ্যের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা সম্পর্কে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সরকারি বৈঠকে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, তুই কী করবি, তুই তো বোমা বাঁধিস। একজন মুখ্যমন্ত্রী যদি কোনও জনপ্রতিনিধি সম্পর্কে এমন মন্তব্য করেন, তাহলে তাঁর অতীত এবং কর্মকাণ্ড সম্পর্কে সরকারের অজানা থাকার কথা নয়।”
(Dipanjan Chakraborty) NIA-র পদক্ষেপের প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়কের দাবি, “কোনও সাধারণ অপরাধের ক্ষেত্রে NIA তদন্তে নামে না। NIA জড়িত হওয়ার অর্থ জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত গুরুতর বিষয় রয়েছে। তাই শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলি সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”
এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “যাদের সঙ্গে জিহাদি যোগাযোগ রয়েছে বলে সন্দেহ, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ না হোক কাল এদের গ্রেফতার হওয়ারই ছিল। এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ পর্যন্ত তদন্ত কোথায় গিয়ে পৌঁছয়, সেটাই দেখার।”
তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করে দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “তৃণমূল কংগ্রেস আপাদমস্তক রাষ্ট্রবিরোধী শক্তির আশ্রয়দাতা। শওকত মোল্লার অতীত ইতিহাসও অত্যন্ত খারাপ। রাজনৈতিকভাবে তিনি এক সময় সিপিআইএমের কোলে জন্ম, পরে তৃণমূলের কোলে লালিত পালিত। এখন বাকি জীবনটা তিহারে। তদন্তে যা তথ্য উঠে আসছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্ত আরও বিস্তৃত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি (Dipanjan Chakraborty) । তাঁর কথায়, “এটা হিমশৈলের চূড়া মাত্র। আগামী দিনে আরও গ্রেফতারি হতে পারে। তদন্ত কতদূর যায়, সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণ মামলায় দীর্ঘ তল্লাশি ও নজরদারির পর শুক্রবার কামালগাজি এলাকা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করে NIA। এরপর তাঁকে নিউটাউনে NIA-র দফতরে নিয়ে যাওয়া হয়। এই গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা
আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর বিতর্ক, পাকিস্তানকে ‘বিরাট দায়িত্ব’ মনে করাল ভারত

