জম্মু ও কাশ্মীর নিয়ে ফের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাল ভারত। (India UN Speech) রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ মন্তব্যের জবাবে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একইসঙ্গে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে পাকিস্তানকে তার ‘বিরাট দায়িত্ব’-এর কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
(India UN Speech) শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনা চলাকালীন জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাবি ভাষণে ভারতের প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান আবারও রাষ্ট্রপুঞ্জের মতো গুরুত্বপূর্ণ মঞ্চকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য ব্যবহার করার চেষ্টা করছে।
হরিশ বলেন, “জম্মু ও কাশ্মীর সংক্রান্ত সমস্ত বিষয়ই সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ এবং তা ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও বলেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সমস্ত বক্তব্য ইতিহাস, বাস্তবতা এবং তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
ভারতের প্রতিনিধি স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তানের ফাঁকা বুলি এবং ভিত্তিহীন দাবি কখনও বাস্তবকে বদলাতে পারবে না।” তাঁর অভিযোগ, পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে আসছে। (India UN Speech)
(India UN Speech) এ প্রসঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সদস্যপদ নিয়েও মন্তব্য করেন পি হরিশ। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে পাকিস্তানের ওপর বড় দায়িত্ব রয়েছে। কিন্তু সেই দায়িত্ব পালন করার পরিবর্তে ইসলামাবাদ বারবার রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন মঞ্চকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বর্তমান দুই বছরের মেয়াদ চলতি বছরেই শেষ হচ্ছে।
এদিকে, গিলগিট-বালোচিস্তান নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাও নতুন করে সামনে এসেছে। পাকিস্তান অধিকৃত গিলগিট-বালোচিস্তান অঞ্চলে ৭ জুন বিধানসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।
এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানায়, গিলগিট-বালোচিস্তান ভারতের অংশ এবং পাকিস্তান ওই অঞ্চলকে বেআইনিভাবে ও গায়ের জোরে দখল করে রেখেছে। সেই কারণে সেখানে নির্বাচন আয়োজনের যে কোনও উদ্যোগকে ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।
ভারতের বক্তব্য, পাকিস্তান এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, অর্থনৈতিক শোষণ এবং মানুষের স্বাধীনতা হরণের মতো গুরুতর সমস্যাগুলি আড়াল করার চেষ্টা করছে। নয়াদিল্লির দাবি, পাকিস্তান অধিকৃত ভারতীয় ভূখণ্ডে কোনও ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক পরিবর্তন বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে না।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান বেআইনিভাবে ভারতের যে ভূখণ্ড দখল করে রেখেছে, তা খালি করাই উচিত। ওই অঞ্চলে নির্বাচন বা অন্য কোনও পদক্ষেপ সেই বাস্তবতাকে আড়াল করতে পারবে না।”
অন্যদিকে ভারতের এই মন্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের বিদেশ দফতর জানিয়েছে, গিলগিট-বালোচিস্তানে আসন্ন নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।
(India UN Speech) কাশ্মীর ও গিলগিট-বালোচিস্তান ইস্যুতে দুই দেশের এই কূটনৈতিক বাকযুদ্ধ ফের প্রমাণ করল, দীর্ঘদিনের এই বিরোধ এখনও ভারত-পাকিস্তান সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয় হিসেবেই রয়ে গেছে।
দিল্লি অগ্নিকাণ্ড তদন্তে বিস্ফোরক তথ্য! বাংলাদেশি অনুপ্রবেশে গ্রেফতার হয়েছিলেন হোটেল মালিক













3 thoughts on “রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর বিতর্ক, পাকিস্তানকে ‘বিরাট দায়িত্ব’ মনে করাল ভারত”