Site icon Hindustan News Point

Modi’s Audio Message: ভোটপ্রচার শেষে বাংলার মানুষের উদ্দেশ্যে মোদীর অডিয়ো বার্তা, কী বললেন তিনি?

Modis Audio Message

২৩ এপ্রিল ছিল রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। আর দুদিন পরেই ২৯ এপ্রিল দ্বিতীয় দফা। বাংলায় এবার পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগে একাধিকবার রাজ্যে এসে জনসংযোগ করে গিয়েছেন। কখনও ঝাল মুড়ি খেয়ে কখনও আবার গঙ্গাবক্ষে নৌকায় ভ্রমণ করে বাংলার মানুষের আরও কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করেছেন মোদী। আজ ছিল ভোটপ্রচারের শেষ দিন। শেষ লগ্নে পৌঁছে আরো একবার বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি ৭ মিনিট ৩৮ সেকেন্ডের অডিয়ো বার্তা প্রকাশ করেছেন। কী বললেন সেই অডিয়োতে? (Modi’s Audio Message)

সমাজমাধ্যমে প্রকাশিত ওই অডিয়ো বার্তায় শুরুতে মোদী বলেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, আপনারা ভোটদানের এক নতুন রেকর্ড গড়বেন। এই ঐতিহাসিক মুহূর্তে, আমি একটি অডিয়ো বার্তার মাধ্যমে আমার মনের ভাব ব্যক্ত করেছি…”।

এর পরে দীর্ঘ সেই অডিয়োর শুরুতেই মোদী পশ্চিমবঙ্গের যুসমাজের জন্য পরিকল্পিত ‘উন্নয়নের রোডম্যাপ’ তুলে ধরেন। তিনি জানিয়েছেন, এবার বাংলায় ভোটপ্রচারে এসে তিনি অন্য ধরনের শক্তি অনুভব করেছেন। মোদী বলেন “আমার বাংলার এই নির্বাচনী প্রচার অভিযানে বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি।” সেই সঙ্গে মোদীর মন্তব্য, “আমি অনুভব করতাম আমার এক তীর্থযাত্রা হচ্ছে। আমি যখন মা কালীর ভক্তদের মধ্যে যেতাম, তখন সম্ভবত মা কালী নিজে আমাকে নতুন শক্তিতে পরিপূর্ণ করে দিচ্ছিলেন। (Modi’s Audio Message)

“মোদীর কথায়, অযোধ্যায় রামলালার মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার আগে ব্রত পালনের সময় ‘প্রভু রামচন্দ্র’ তাঁকে বিপুল শক্তি দিয়েছিলেন। এ বার বাংলার জনগণের মুখোমুখি হয়ে তিনি সেই একই শক্তি পেয়েছেন। উন্নত এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, “বাংলার যুবসমাজ এগিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত প্রাঙ্গণ চায়। বাংলার নাগরিক সুরক্ষা চায়। এখন পরিবর্তন করেই ছাড়তে হবে।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি রোডশো, জনসভার শেষে তিনি যে অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।

সেই সঙ্গে অডিয়ো বক্তৃতায় নাম না করেও শাসকদলের দিকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, “সাধারণ মানুষ বলছে অনেক ভয় দেখিয়েছে, এখন আর ভয় নয়, ভরসা চাই। বাংলাকে সুরক্ষিত রাখা আমার পরম দায়িত্ব।” প্রথম দফার ভোট ইতিহাস রচনা করছে বলে দাবি করে দ্বিতীয় দফার ভোটারদের কাছে মোদীর আবেদন, “আগামী ২৯ এপ্রিল আপনারা বেশি থেকে বেশি সংখ্যায় ভোটদান করুন। গণতন্ত্রের মন্দিরে বিজয়পতাকা ওড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে।” (Modi’s Audio Message)

TMC vs BJP: স্ট্রংরুমের বাইরে ‘অবৈধ জমায়েত’, তৃণমূলকে নিশানা বিজেপির


Exit mobile version