ভোটগ্রহণ পর্ব মিটতেই এবার স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে শুরু হলো রাজনৈতিক চাপানউতোর। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৈরি হওয়া স্ট্রংরুমের বাইরে তৃণমূল কংগ্রেস কর্মীদের জমায়েত নিয়ে সরব হলো বিজেপি (TMC vs BJP)। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।
দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর বিধানসভার ইভিএম রাখা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের স্ট্রংরুমে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। এর মধ্যেই বুধবার গভীর রাতে কলেজ চত্বরে ও বাইরে বেশ কিছু মানুষের জমায়েতের ছবি সংবাদমাধ্যমের হাতে তুলে দেয় বিজেপি নেতৃত্ব।
(TMC vs BJP) বিজেপির অভিযোগ, স্ট্রংরুমের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা অবৈধভাবে জমায়েত করছে এবং ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “নির্বাচনের দিন কমিশনের কড়া নজরদারির কারণে তৃণমূল কোনও রকম কারচুপি করতে পারেনি। তাই এখন স্ট্রংরুমের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে।”
Jadavpur Sfi : যাদবপুরের ক্যাম্পাসে লাল ঝড়, ICC-নির্বাচনে জয় SFI-এর: TMC vs BJP: স্ট্রংরুমের বাইরে ‘অবৈধ জমায়েত’, তৃণমূলকে নিশানা বিজেপির(TMC vs BJP) তিনি আরও অভিযোগ করেন, রাতের বেলায় সেখানে মদ্যপান চলছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। বিজেপির দাবি, স্ট্রংরুমের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকায় বাইরে থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছে বিজেপি।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “স্ট্রংরুমের বাইরে শুধু তৃণমূল নয়, বিভিন্ন রাজনৈতিক দলের অনুমোদিত এজেন্টরাই রয়েছেন। যাঁদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, তাঁরাই কমিশনের নির্দেশ মেনে সেখানে অবস্থান করছেন।”
তাঁর দাবি, কমিশনের অনুমতি নিয়েই কলেজ গেটের ভেতরে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এবং সেখানে সিসিটিভি নজরদারিও রয়েছে। বাইরে থেকে কর্মীদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতেই লোকজন যাতায়াত করছেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূলের। উজ্জ্বল মুখোপাধ্যায় আরও বলেন, “যদি বিজেপির কোথাও কোনও সন্দেহ থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাক। ভোট হয়ে গিয়েছে, এখন স্ট্রংরুম পাহারা দেওয়াটাই প্রধান কাজ। অকারণে উত্তেজনা তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। (TMC vs BJP)
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
West Bengal Election: প্রচারের শেষ দিনে আত্মবিশ্বাসী রাজন্যা, তোপ দাগলেন বিরোধীদের দিকে: TMC vs BJP: স্ট্রংরুমের বাইরে ‘অবৈধ জমায়েত’, তৃণমূলকে নিশানা বিজেপির









2 thoughts on “TMC vs BJP: স্ট্রংরুমের বাইরে ‘অবৈধ জমায়েত’, তৃণমূলকে নিশানা বিজেপির”