নভেম্বরেই রাজ্যে পুরসভা নির্বাচনের সম্ভাবনা। সেই লক্ষ্যেই ভোটের প্রস্তুতি জোরদার করল রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার জেলাশাসক ও জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা। বৈঠকে কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ভোটকর্মী, বুথ, ইভিএম এবং ভোটার তালিকা নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখাই ছিল মূল আলোচ্য বিষয়।
কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি ও হলদিয়া—এই সাতটি পুরসভায় ভোট হতে পারে। যদিও ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, নভেম্বরের সম্ভাবনাকে সামনে রেখেই প্রস্তুতি চলছে।
Municipal Elections Preparations: আগামী সপ্তাহ থেকেই জেলায় যাবে EVM
নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার কাছ থেকে পাওয়া ইভিএম সংশ্লিষ্ট জেলাগুলিতে বরাদ্দ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং বা FLC করার পরিকল্পনা রয়েছে। ইভিএমের যাতায়াত ও ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে EMMS অ্যাপ্লিকেশন।
১ জুলাই পর্যন্ত আপডেট হওয়া ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে খসড়া ভোটার তালিকা এবং নভেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
কলকাতা ও হাওড়ার আসন সংরক্ষণের Form B ৭ অক্টোবর এবং অন্যান্য পুরসভার ক্ষেত্রে ৬ অক্টোবর প্রকাশের পরিকল্পনা রয়েছে। আইন ও রোটেশনাল রোস্টার মেনেই সংরক্ষণের কাজ চলছে।
মেয়েদের জাতীয় জুনিয়র ফুটবলে টাইব্রেকারে মণিপুর-বধ, ড. টি. আও ট্রফি ঘরে তুলল বাংলা
৬৩০০ বুথ, দরকার ৩৭ হাজার ভোটকর্মী
কমিশনের হিসাব অনুযায়ী, প্রায় ৬৩০০টি বুথে ৩৭ হাজারেরও বেশি ভোটকর্মী প্রয়োজন। প্রতি বুথে ১+৩ অনুপাতে কর্মী মোতায়েনের পাশাপাশি রিজার্ভ কর্মী রাখা হবে। তাঁদের তথ্য যাচাই ও প্রশিক্ষণের কাজও চলছে।প্রতিটি বুথে ন্যূনতম পরিকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন জেলা প্রশাসন ও MRO-রা। অক্টোবরের প্রথম সপ্তাহে সেক্টর অ্যারেঞ্জমেন্ট শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সমন্বয়ের উপর জোর দিয়েছে কমিশন। নিরাপত্তায় রাজ্য পুলিশের সাহায্য নেওয়া হতে পারে। (Municipal Elections Preparations)
আগের পুরভোটে প্রার্থীদের নির্বাচনী খরচের হিসাবও চাওয়া হয়েছে। কমিশনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হবে, তবে তা শুধুমাত্র সংশ্লিষ্ট ভোটের পুরসভা এলাকাগুলিতে প্রযোজ্য হবে।












1 thought on “নভেম্বরেই ৭ পুরসভায় ভোটের ইঙ্গিত, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে কমিশন”
Comments are closed.