Site icon Hindustan News Point

জাল আধার-ভোটার কার্ডে ভারতে বাস, মুর্শিদাবাদে গ্রেফতার ৫ বাংলাদেশি

Murshidabad Bangladeshi Family Arrested

মুর্শিদাবাদ জেলায় ফের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি পরিবারকে আটক করল পুলিশ। সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন পরিবারের কর্তা উজির আলি (৪৩), তাঁর স্ত্রী জাইনুর খাতুন (৩৬) এবং তাঁদের তিন পুত্র—শিহাদ শেখ (১৫), ইনজামুল হক (১০) ও আব্দুল সামাদ শেখ (৪)। পুলিশ জানিয়েছে, ধৃতদের আদি বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

(Murshidabad Bangladeshi Family Arrested)

তদন্তে উঠে এসেছে, প্রায় ১৩ বছর আগে উজির আলি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। পরে মুর্শিদাবাদের ধুমারপাহাড় এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে সে। প্রথম দিকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করত উজির। সেই কাজের উপার্জিত অর্থ দিয়ে সাগরদিঘি এলাকার ধুমারপাহাড়ে প্রায় ১৫ শতক জমি কিনে বাড়িও তৈরি করে।

(Murshidabad Bangladeshi Family Arrested)

পুলিশের দাবি, শুধু বসবাসই নয়, ভারতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেছিল উজির আলি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জাল নথিপত্রের সাহায্যে আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এই কাজে আর কারা সহযোগিতা করেছে, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

(Murshidabad Bangladeshi Family Arrested)

জিজ্ঞাসাবাদে উজির আলি পুলিশকে জানিয়েছে, সে প্রথমে স্ত্রী এবং বড় ছেলেকে সঙ্গে নিয়ে ভারতে আসে। পরে এ দেশে বসবাসের সময় আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে বড় ছেলে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে এবং মেজো ছেলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছিল বলে জানা গিয়েছে।

শনিবার ধৃত পাঁচজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে কোনও বৃহত্তর অনুপ্রবেশ চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সীমান্তবর্তী জেলাগুলিতে অবৈধ অনুপ্রবেশ ও জাল নথি তৈরির অভিযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

(Murshidabad Bangladeshi Family Arrested)

স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ, বারুইপুরে প্রকাশ্যে বিকোচ্ছে গাঁজা, তদন্তে পুলিশ


Exit mobile version