---Advertisement---
lifezone nursing home

Nadia: পড়া পড়া খাওয়া! স্কুল চত্বরে খাদ্য মেলা, স্টল সামলাল স্কুলের কচিকাঁচারাই

February 13, 2026 11:50 PM
---Advertisement---

পড়াশুনোর সঙ্গে খেলাধুলার সম্পর্ক রয়েছে। স্কুলের কচিকাঁচারা সেটা করেও থাকে। পড়ুয়াদের পড়াশুনোয় আকর্ষণ বাড়াতে কোথাও কোথাও খেলার ছলে পড়াশুনো শেখানো হয়। যাকে বলে পড়া পড়া খেলা। কিন্তু পড়া পড়া খাওয়া! হ্যাঁ, এমনটাই হচ্ছে নদিয়ার বুইচা বসাকপাড়া বিনোদিনী প্রাথমিক স্কুলে। পড়াশোনার একঘেয়েমি কাটাতে এক অভিনব উদ্যোগ ৬৭ বছরের পুরনো এই স্কুল কর্তৃপক্ষের। স্কুলে পড়ুয়ার সংখ্যা ১২১ জন। তাদেরকে নিয়েই স্কুলের ৩ শিক্ষক-শিক্ষিকা এমন উদ্যেগ নিয়েছেন। নিছক পড়াশুনো নয়, ছাত্রছাত্রীদের আনন্দমুখর পরিবেশ উপহার দিতে সম্প্রতি স্কুল চত্বরে আয়োজন করা হয় ব্যতিক্রমী খাদ্য মেলার। নামই দেওয়া হয়- পড়া পড়া খাওয়া। (Nadia)

খাদ্য মেলাকে ঘিরে স্কুল চত্বরে ছিল উৎসবের আমেজ। পড়ুয়ারাই নানা ধরণের খাবার নিয়ে বিভিন্ন স্টল সাজায়। সেখানে বাচ্চাদের পছন্দের নানা ধরনের খাবার ছিল। অভিজ্ঞদের মতো প্রতিটি স্টলের দায়িত্ব নিজেরাই সামলাচ্ছিল পড়ুয়ারা। দল বেঁধে ভাগ করে নিয়েই খাবার পরিবেশন, বিক্রি ও স্টল পরিচালনার কাজ করে। ফলে আনন্দের পাশাপাশি দায়িত্ববোধ ও দলগত কাজের অভিজ্ঞতাও হয়েছে তাদের। (Nadia)


দুই বছর ধরে স্কুলের দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক বিভূতি সরকার। তিনি জানান, পড়ুয়াদের মনোযোগ এবং আগ্রহ বাড়ানোর জন্যই এই ধরনের উদ্যোগ। তিনি আরও বলেন, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই পরিকল্পনা। স্কুল কর্তৃপক্ষের দাবি, শান্তিপুর থানার নবলা অঞ্চলে প্রাথমিক স্তরের কোনও স্কুলে এমন উদ্যোগ এই প্রথম। (Nadia)


ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। শিক্ষার পাশাপাশি আনন্দের মেলবন্ধনে পড়ুয়ারা যেমন খুশি, তেমনই খুশি অভিভাবকরাও। স্কুল প্রাঙ্গণে খাদ্য মেলা আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। (Nadia)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment