---Advertisement---
lifezone nursing home

NEWTOWN FIRE INCIDENT: নিউ টাউনের বাজারে আগুন, বহু দোকান পুড়ে ছাই, দিশেহারা ব্যবসায়ীরা

February 27, 2026 7:50 PM
---Advertisement---

ভয়াবহ আগুন নিউ টাউনের গৌরঙ্গ নগর বাজারে। বৃহস্পতিবার রাতে আগুন লাগে। কমপক্ষে ১৫টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে জলের খোঁজে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। মালপত্র সরাতে এলাকার মানুষজনও হাতে হাত লাগান। (NEWTOWN FIRE INCIDENT)

জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। পরে একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন প্রথমে পৌঁছয়। পরে দমকলের তিনটি ইঞ্জিন যায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও একাধিক ইঞ্জিন আনা হয়। দমকলকর্মীদের প্রায় কয়েক ঘণ্টার চেষ্টার পর রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১০ থেকে ১২টি ছোট-বড় দোকান সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়েছে। দোকানগুলিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা যায়নি, তবে আর্থিক ক্ষতি কয়েক লক্ষ টাকার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (NEWTOWN FIRE INCIDENT)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাজারটি সাধারণত সকাল থেকেই ব্যস্ত থাকে। দমকল ও পুলিশের দ্রুত চলে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো গিয়েছে।

আতঙ্কের মধ্যে রাত পার হওয়ার পর স্থানীয়রা ধীরে ধীরে পরিস্থিতি দেখার জন্য বাজারে আসতে শুরু করেছেন। অনেকেই বলেন, আগুনের ঘটনা দেখার পর তাঁরা চেষ্টা করবেন আরও সতর্কতার সঙ্গে দোকানদারি করতে এবং সাবধানতা বজায় রাখতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন যাতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য স্থায়ী কোনও ব্যবস্থা নেয়। (NEWTOWN FIRE INCIDENT)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment