রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আয়ের শীর্ষে থেকেও যাত্রী পরিষেবায় ঘাটতির ছবি হাওড়ায়, CAG রিপোর্টে বড় অভিযোগ

Published on: August 16, 2026
Howrah Railway Station CAG Report
---Advertisement---

দেশের ব্যস্ততম এবং সবচেয়ে বেশি আয় করা রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম হাওড়া। বছরে প্রায় ১,৫৪০ কোটি টাকা আয় এবং ৬ কোটিরও বেশি যাত্রীর যাতায়াত এই স্টেশনে। অথচ এত বিপুল আয় সত্ত্বেও যাত্রীদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু পরিষেবায় এখনও ঘাটতি রয়েছে। সম্প্রতি সংসদে পেশ হওয়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা CAG-এর রিপোর্টেই উঠে এসেছে এমন তথ্য।

রিপোর্ট অনুযায়ী, আয়ের নিরিখে দেশের প্রথম দশটি রেলস্টেশনেই যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক মৌলিক পরিষেবার অভাব রয়েছে। এই তালিকায় হাওড়া ছাড়াও রয়েছে নিউ দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দবিহার টার্মিনাল, সেকেন্দ্রাবাদ, এমজিআর চেন্নাই সেন্ট্রাল, আমেদাবাদ, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, কেএসআর বেঙ্গালুরু এবং সুরাত। এর মধ্যে প্রথম তিনটি স্টেশনই দিল্লিতে। (Howrah Railway Station CAG Report)

তবে বাংলার ছবিটাও খুব একটা আলাদা নয়। ব্যান্ডেল, দুর্গাপুর, মালদা টাউন ও নিউ কোচবিহার স্টেশনেও পর্যাপ্ত পানীয় জল, পাখা এবং প্ল্যাটফর্ম শেল্টারের অভাব রয়েছে। নৈহাটিতে পর্যাপ্ত ওয়েটিং হল ও শেল্টার নেই। নিউ জলপাইগুড়িতে প্রয়োজনের তুলনায় কম শৌচালয় রয়েছে। শিয়ালদহে আবার পর্যাপ্ত পানীয় জল ও বসার জায়গার ঘাটতি রয়েছে।

অগস্টে মাসে কমল গ্যাসের দাম, কলকাতায় বড় স্বস্তি

ক্যাগের হিসাবে যাত্রী পরিষেবায় সবচেয়ে ভালো অবস্থানে দক্ষিণ-পূর্ব রেল। দ্বিতীয় স্থানে পশ্চিম রেল। অন্যদিকে দক্ষিণ-পূর্ব-মধ্য রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলে ঘাটতি সবচেয়ে বেশি।

রেল সূত্রের দাবি, পরিষেবা উন্নয়নে একাধিক প্রকল্প চলছে। তবে বাস্তবে বহু স্টেশনে এখনও পরিকাঠামোগত সমস্যা রয়ে গিয়েছে। সম্প্রতি বাংলার রেল পরিষেবা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাগের রিপোর্ট প্রকাশ্যে আসার পর যাত্রীদের প্রশ্ন, এত আয় সত্ত্বেও ন্যূনতম পরিষেবা কেন মিলছে না? আর কতদিন অপেক্ষা করতে হবে যাত্রীদের? (Howrah Railway Station CAG Report)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আয়ের শীর্ষে থেকেও যাত্রী পরিষেবায় ঘাটতির ছবি হাওড়ায়, CAG রিপোর্টে বড় অভিযোগ”

  1. [543]Silverbet | Link Login Chính Thức – Casino Trực Tuyến Uy Tín,Silverbet cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app apk nhanh chóng và nạp tiền qua Momo tiện lợi. Khám phá sòng bài đẳng cấp và tham gia ngay hôm nay. visit: silverbet

    Reply

Leave a Comment