---Advertisement---
lifezone nursing home

RG Kar Medical College: ফের বিতর্কে আর জি কর হাসপাতাল, লিফ্‌ট বিভ্রাটে মর্মান্তিক পরিণতি

March 20, 2026 5:39 PM
RG Kar Medical College
---Advertisement---

আবার শিরোনামে আর জি কর হাসপাতাল (RG Kar Medical College). এবার লিফ্‌ট বিভ্রাটে এক ব্যক্তির মৃত্যু। শুক্রবার ভোরে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফ্‌টের ভিতর আটকে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রোগীর আত্মীয়-পরিজনেদের একাংশের অভিযোগ, ওই লিফ্‌টে বহু দিন ধরেই গোলযোগ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি।

RG Kar Hospital

দমদমের বাসিন্দা বছর ৪০ এর অরূপ বন্দ্যোপাধ্যায় শিশুপুত্রের চিকিৎসা করাতে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন। আর সেটাই হল তাঁর কাল। যান্ত্রিঙ্ক গোলযোগের ফলে আটকে পড়েছিলেন হাসপাতালের লিফটে। তার জেরেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন, ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবার ও সাধারণ মানুষ।(RG Kar Medical College)

জানা গিয়েছে, অরূপবাবুর এক ছেলে হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে পাঁচতলার ট্রমা কেয়ার সেন্টারে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই আচমকা লিফ্‌ট বিকল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ তীব্র ঝাঁকুনির পর লিফ্‌ট উপরে ওঠার পরিবর্তে নিচের দিকে নেমে আসে। তারপর সজোরে বেসমেন্টে গিয়ে ধাক্কা খায়।
কয়েক মিনিটের আতঙ্কের পর লিফটের দরজা খোলা হলে তিনজনকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে অচেতন হয়ে পড়েছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও সন্তান শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত।(RG Kar Medical College)

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টালা পুলিশ (Tala Police). পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে। দুর্ঘটনার সময় লিফ্‌ট অপারেটর কোথায় ছিলেন, কেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি? এই সব প্রশ্নের উত্তর এখনও অধরা। যদিও পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়নি কোনও অভিযোগ।(RG Kar Medical College)

অন্যদিকে, হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনরা সরব হয়েছেন হাসপাতালের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, অধিকাংশ সময় লিফ্‌ট অপারেটর অনুপস্থিত থাকেন। এই লিফ্‌টের সমস্যা নতুন নয়। প্রতিদিনই ঝুঁকি নিয়ে সেটি ব্যবহার করতে বাধ্য হন সাধারণ মানুষ।(RG Kar Medical College)

প্রসঙ্গত, এর আগেও ২০২৪ সালে এই হাসপাতাল এক তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উঠেছিল তীব্র বিতর্কের ঢেউ। সেই ঘটনার রেশ এখনও বর্তমান। আর তার মাঝেই ফের নতুন করে প্রশ্নের মুখে রাজ্যের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান।(RG Kar Medical College)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment