রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

RG Kar Medical College: বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ অভয়ার পরিবারের, ‘তৃণমূলকে ক্ষমতায় রেখেছে বামপন্থীরাই’, বললেন অভয়ার বাবা

Published on: March 19, 2026
RG Kar Medical College
---Advertisement---

অনেক আগেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাদের কাছে প্রস্তাব এসেছিল। সেসময় রাজি না হলেও বুধবার যোগদানের ইচ্ছে প্রকাশ করে বিজেপির কাছে ফোন করেন অভয়ার পরিবার। ভোটের লড়াইয়েও নামতে প্রস্তুত বলে পদ্মশিবিরে জানিয়েছেন তাঁরা।

তাঁদের মেয়ের বিচারের জন্য পথে নেমেছিল গোটা রাজ্য। আরজি কর আন্দোলনে তপ্ত হয়ে উঠেছিল কলকাতার অলিগলি থেকে শুরু করে রাজপথ। আজ সেই আন্দোলনের ঝাঁঝ অনেকটাই কমেছে। সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে ফের উস্কে উঠল আরজি করের সেই আন্দোলন। এবার বিজেপির প্রার্থী হতে পারেন, নির্যাতিতার মা। বিজেপি থেকে প্রার্থী হতে পারেন, তার আভাস নিজেই দিয়ে দিলেন অভয়ার মা। RG Kar Medical College

পানিহাটি কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন অভয়ার মা। আর জি করে নৃশংসভাবে খুন হতে হয়েছিলেন অভয়াকে। তার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছিল। দীর্ঘ দেড় বছর ধরে লড়াই চালাচ্ছিলেন অভয়ার মা, বাবা। এর আগেও বিজেপি থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছিল।

Mamta Banerjee : ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, আমলা বদলি নিয়ে কমিশনকে তোপ মমতার

 একই সঙ্গে এ দিন নির্যাতিতার মা বলেন, তাঁর মেয়ের বিচার পেতে বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন তাঁরা। অভয়ার বাবা বলেন, “অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই দ্বিধাগ্রস্ত ছিলাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেদিকে নিয়ে গছে আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে আসতে।”

তিনি আরও বলেন, “বামপন্থীরা আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়়িয়ে রাজনীতি করছে। তার বিরুদ্ধে বিরোধীতা করতে গিয়েই আমাদের রাজনীতিতে আসা। আমরা বিচার যাতে না পাই সেইজন্য বামপন্থীরা আন্দোলন করেছে। আমরা বিচার যাতে না পাই এখনও তারা বিরোধীতা করছে বাঁধা দিচ্ছে। আমরা নারী-সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের কাছে যাব।” মেয়ের ন্যায় বিচার পাওয়ার জন্যই বিজেপি যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অভয়ার বাবা।RG Kar Medical College


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “RG Kar Medical College: বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ অভয়ার পরিবারের, ‘তৃণমূলকে ক্ষমতায় রেখেছে বামপন্থীরাই’, বললেন অভয়ার বাবা”

Leave a Comment