Site icon Hindustan News Point

‘কোনও পুজো কমিটির সভাপতি হচ্ছি না’, জল্পনায় ইতি টানলেন শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya College Square Durga Puja

কলেজ স্কোয়ার পুজো কমিটির দায়িত্বে কি শমীক ভট্টাচার্য? মঙ্গলবার সকাল থেকে এই জল্পনাই ঘুরছিল রাজনৈতিক ও পুজো মহলে। কখনও সভাপতি, কখনও চেয়ারম্যান পদে তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়। তবে দিনের শেষে সমস্ত জল্পনায় নিজেই ইতি টানলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটিরই সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত পদে তিনি থাকবেন না। (Samik Bhattacharya College Square Durga Puja)

শমীক ভট্টাচার্য তাঁর বার্তায় লিখেছেন এবং জানিয়েছেন, তিনি কলেজ স্কোয়ার দুর্গাপুজো কমিটির সভাপতি হচ্ছেন না। পাশাপাশি অন্য কোনও পুজো কমিটির পরিচালনার দায়িত্বও গ্রহণ করবেন না। তাঁর মতে, দুর্গাপুজো সর্বজনের উৎসব। তাই এই উৎসবের নিয়ন্ত্রণ বা নেতৃত্ব রাজনৈতিক দলের হাতে চলে যাওয়া উচিত নয়। পুজো কমিটির স্বাধীনতা, স্বাতন্ত্র্য এবং সর্বজনীন চরিত্র অটুট থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। (Samik Bhattacharya College Square Durga Puja)

একইসঙ্গে বিজেপি নেতা বলেন, কোনও বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সেই দৃষ্টান্তকে সামনে রেখে একের পর এক পুজো কমিটির দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, সাংসদ, বিধায়ক বা দলের নেতাদের হাতে তুলে দেওয়া উচিত নয়। তাঁর কথায়, “উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।”

এদিকে, শমীক ভট্টাচার্যকে চেয়ারম্যান করার ইচ্ছার কথা আগেই জানিয়েছিল কলেজ স্কোয়ার পুজো কমিটি। কমিটির সম্পাদক ভ্রমর সেন বলেন, শমীক ভট্টাচার্যের ব্যক্তিত্ব, আচরণ ও বক্তব্যে তাঁরা মুগ্ধ। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাঁকে চেয়ারম্যান করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি বৃহস্পতিবারের খুঁটিপুজোয় উপস্থিত থাকার আমন্ত্রণও জানানো হয়েছে এবং তিনি সেখানে থাকার সম্মতি দিয়েছেন বলেও দাবি করেন ভ্রমর সেন। (Samik Bhattacharya College Square Durga Puja)

মধ্য কলকাতার প্রায় ৭৯ বছরের ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার দুর্গাপুজোয় এ বছরও প্রতিমা গড়ছেন শিল্পী সনাতন পাল। সম্প্রতি সুরুচি সংঘের পুজো কমিটিতে রদবদলের পর কলেজ স্কোয়ার নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। সুরুচি সংঘের পুরনো কমিটি ভেঙে দিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে সরানো হয়েছে। নতুন সম্পাদক হয়েছেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার। সেই আবহেই কলেজ স্কোয়ারে শমীক ভট্টাচার্যকে ঘিরে জল্পনা তৈরি হলেও, তাঁর স্পষ্ট ঘোষণার পর সেই বিতর্কে আপাতত ইতি পড়ল। (Samik Bhattacharya College Square Durga Puja)

আরও পড়ুন :- ‘ফুনসুখ ওয়াংড়ুকে বাঁচান’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে বার্তা ‘3 Idiots’-এর চতুরের


Exit mobile version