---Advertisement---
lifezone nursing home

Saokat Molla: “বহিরাগত নয়, ক্যানিং পূর্ব নিজের ছেলেকেই চায়”, শওকতকে প্রার্থী চেয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের

March 18, 2026 3:48 PM
Saokat Molla
---Advertisement---

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে অসন্তোষ ও বিক্ষোভ। বিজেপি বা তৃণমূলই শুধু নয়, তুলনামূলকভাবে শৃঙ্খলাবদ্ধ বলে পরিচিত বাম শিবিরেও এবার সেই চিত্র দেখা গিয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায় তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা। Saokat Molla

তাদের স্পষ্ট দাবি, ভাঙড় নয়, শওকত মোল্লাকে প্রার্থী করতে হবে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকেই। এই দাবিকে সামনে রেখেই মঙ্গলবার রাত থেকে জীবনতলায় শুরু হয় বিক্ষোভ। বিধায়কের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ দেখাতে থাকেন তৃণমূলের কর্মীদের একাংশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়। বুধবার সকালেও সেই বিক্ষোভ থামেনি, বরং নতুন করে অবস্থান শুরু হয়েছে।

TMC Candidates List: মমতার কাজের সঙ্গে অভিষেকের তারুণ্যের মিশ্রণ, টিকিট পেলেন না তৃণমূলের ৭৪ বিধায়ক

বিক্ষোভকারীদের বক্তব্য, শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী হলে কোনওভাবেই তাঁরা মেনে নেবেন না। তাঁদের দাবি, তিনি ক্যানিং পূর্বেরই মানুষ, দীর্ঘদিনের বিধায়ক, তাই সেখান থেকেই তাঁকে লড়তে হবে।

এদিকে এই বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের এই অভিজ্ঞ নেতা নিজেও। উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তাদের এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় একাধিক জেলায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ৭৪ জন বিধায়কের নাম কাটা গিয়েছে এবার।

শওকত মোল্লা ক্যানিং পূর্ব কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক। এলাকায় তাঁর বাড়ি থাকায় তিনি ‘ভূমিপুত্র’ হিসেবেও পরিচিত। তবে গত কিছুদিন ধরে দলীয়ভাবে তাঁকে ভাঙড়ের দায়িত্বও দেওয়া হয়েছিল, ফলে ওই এলাকাতেও তাঁর প্রভাব তৈরি হয়েছে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, ক্যানিং পূর্ব নয়, তাঁকে এবার ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ক্যানিং পূর্বে এবার তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। Saokat Molla

আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্যানিং পূর্ব এলাকায় শুরু হয় তীব্র ক্ষোভ। স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটাই দেখার।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Saokat Molla: “বহিরাগত নয়, ক্যানিং পূর্ব নিজের ছেলেকেই চায়”, শওকতকে প্রার্থী চেয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের”

Leave a Comment