রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SBI-তে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত নথি, নিশ্চিত করল কর্তৃপক্ষ

Published on: October 21, 2026
---Advertisement---

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে সাইবার হামলার জেরে ফাঁস হয়েছে প্রায় ৩৯০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ৩,৮৯৭ জন গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল, বাড়ির ঠিকানা এবং ঋণ সংক্রান্ত বিভিন্ন তথ্য। তবে এই ঘটনার জেরে ব্যাঙ্কের মূল পরিষেবা বা আর্থিক কাজকর্মে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে SBI. (SBI Cyberattack)

কীভাবে সামনে এল তথ্য ফাঁসের ঘটনা?

SBI জানিয়েছে, গত ১৬ অক্টোবর একটি থ্রেট ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর কাছ থেকে সতর্কবার্তা পায় ব্যাঙ্ক। ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কার কথা জানানো হয়। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে ব্যাঙ্ক। (SBI Cyberattack) প্রাথমিক তদন্তে ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার রেকর্ড পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য থাকার বিষয়টি চিহ্নিত হয়েছে। ওই তথ্যের মধ্যে মোবাইল নম্বর, জন্মতারিখ, নাম, লিঙ্গ, ইমেল ঠিকানা এবং বসবাসের ঠিকানা রয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কের শাখা ও গ্রাহক শনাক্তকরণ নম্বর, লিড আইডি এবং ঋণ ও গ্রাহক সংক্রান্ত বিভিন্ন নথির তথ্যও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে SBI. (SBI Cyberattack)

1001254112

স্বাভাবিক রয়েছে ব্যাঙ্কের পরিষেবা

এই ঘটনার পর দ্রুত সাইবার নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে SBI. ব্যাঙ্কের মূল পরিষেবা স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের লেনদেন বা ব্যবসায়িক কাজকর্মে কোনও ব্যাঘাত ঘটেনি বলেও দাবি করা হয়েছে। তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা, উৎস এবং ক্ষতির পরিমাণ জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে ব্যাঙ্ক। গ্রাহক ও ব্যাঙ্কের নিরাপত্তার উপর কী প্রভাব পড়তে পারে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। (SBI Cyberattack)

এর আগে ১৯ অক্টোবর এই সম্ভাব্য তথ্য ফাঁসের ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল India Today Tech. তাদের প্রতিবেদনে বলা হয়, ‘Siriusim’ নামে একটি অজ্ঞাত হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবের BreachForums-এ SBI-র প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার গ্রাহকের তথ্য হাতানোর দাবি করেছে। তবে SBI এখনও কোনও হ্যাকার গোষ্ঠীর নাম নিশ্চিত করেনি। ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার নিরাপত্তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলির নজরদারি বাড়ার মধ্যেই এই ঘটনা সামনে এল। চলতি বছরের জুলাই মাসে ব্যাঙ্ক অফ বরোদাও তথ্য ফাঁসের ঘটনা স্বীকার করেছিল।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “SBI-তে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত নথি, নিশ্চিত করল কর্তৃপক্ষ”

Comments are closed.