রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঠাকুর দেখে ফেরার পথে আক্রান্ত এক ব্যক্তি, বাইক-টাকা লুটের অভিযোগ সোনারপুরে

Published on: October 22, 2026
---Advertisement---

ঠাকুর দেখে বাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক ব্যক্তি। মাথায় আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে রেখে বাইক ও টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার কালিকাপুরে। আহত ব্যক্তির নাম পিন্টু ঘোষ। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনায় আতঙ্কিত পিন্টু ও তাঁর পরিবার। (Sonarpur Attack)

হাসপাতাল মোড়ে হামলার অভিযোগ

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অক্টোবর রাতে ঠাকুর দেখে বাইকে বাড়ি ফিরছিলেন পিন্টু। কালিকাপুর হাসপাতাল মোড়ের কাছে মূল রাস্তা থেকে বাড়ির দিকে যাওয়ার রাস্তায় বাঁক নেওয়ার সময় বাইকের গতি কমান তিনি। অভিযোগ, সেই সময় দু’-তিন জন ব্যক্তি পিছন থেকে তাঁর উপর হামলা চালায়। ভারী কোনও বস্তু দিয়ে তাঁর ঘাড় ও মাথায় আঘাত করা হয়। আঘাতের পর রাস্তায় পড়ে যান তিনি। (Sonarpur Attack) কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান।পিন্টুর দাবি, জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তাঁর পকেটে থাকা টাকা এবং পাশে রাখা বাইকটি উধাও। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখে স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁর স্ত্রী শর্মিলা ঘোষ ও ছেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় সেলাই করা হয়।

থানায় অভিযোগ, পদক্ষেপ নিয়ে প্রশ্ন

পিন্টু জানান, চিকিৎসার পরের দিন, ১৮ অক্টোবর সোনারপুর থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। পুলিশ তাঁর ফোন নম্বর, বাড়ির নম্বর এবং ঘটনার বিবরণ নেয়। বাইকের নম্বর-সহ প্রয়োজনীয় তথ্যও দেওয়া হয় বলে দাবি তাঁর। পুলিশ পরে ডেকে পাঠাবে বলে জানিয়েছিল। কিন্তু চার-পাঁচ দিন কেটে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। পিন্টুর স্ত্রী শর্মিলা ঘোষের দাবি, স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মাথার ক্ষত ছিল গভীর। তাঁর অভিযোগ, থানায় জানানো সত্ত্বেও এখনও কোনও দৃশ্যমান পদক্ষেপ হয়নি। অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এই হামলা ও বাইক উধাও হওয়ার ঘটনায় কালিকাপুর এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। (Sonarpur Attack)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ঠাকুর দেখে ফেরার পথে আক্রান্ত এক ব্যক্তি, বাইক-টাকা লুটের অভিযোগ সোনারপুরে”

Comments are closed.