Site icon Hindustan News Point

রবিবার হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

Howrah Division Trains Cancelled

এবার হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল। রবিবার হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল স্টেশন এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ৩৬০ মিনিটের ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে (Howrah Division Trains Cancelled)।

২৮ তারিখে বাতিল ট্রেন

• কাটোয়া – ব্যান্ডেল: ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫০
• ব্যান্ডেল – কাটোয়া: ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩
• হাওড়া – কাটোয়া: ৩৭৯১৭
• কাটোয়া – হাওড়া: ৩৭৯২২
• ব্যান্ডেল – নৈহাটি: ৩৭৫৪২
• নৈহাটি – ব্যান্ডেল: ৩৭৫৪১
• মেমারি – হাওড়া: ৩৭৬৫৬
• হাওড়া – মেমারি: ৩৭৬৫৫
• পান্ডুয়া – হাওড়া: ৩৭৬১৪
• হাওড়া – পান্ডুয়া: ৩৭৬১১

২৮ তারিখে সময়সূচি পরিবর্তিত ট্রেন

• ৫৩০০১ হাওড়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি বিকেল ৪:০৫-এর পরিবর্তে বিকেল ৪:৩৫-এ হাওড়া থেকে ছাড়বে।
• ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া লোকাল ট্রেনটি দুপুর ২:৪৫-এর পরিবর্তে বিকেল ৩:১৫-য় কাটোয়া থেকে ছাড়বে (Howrah Division Trains Cancelled)।

এছাড়া, কামনারা ও ক্ষেতিয়া স্টেশনের মাঝে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২৮.০৬.২০২৬ তারিখে 35017 বর্ধমান – কাটোয়া লোকাল ট্রেনটির সময়সূচি ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন :- মঞ্চেই প্রসব, তারপর ফের অভিনয়! শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র নেপথ্যে তামাশা কিংবদন্তি বিত্ঠাবাইয়ের অবিশ্বাস্য জীবন


Exit mobile version