---Advertisement---
lifezone nursing home

Election Commission of India: তিন ভাগে চূড়ান্ত তালিকা প্রকাশ, SIR নিয়ে আর কী বলল কমিশন?

February 28, 2026 12:45 PM
---Advertisement---

আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে SIR-এর চূড়ান্ত তালিকা। রাজ্যে প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম এই তালিকায় থাকতে পারে। চূড়ান্ত তালিকাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। তালিকায় নাম না থাকলে কী হবে তা নিয়েই তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। (Election Commission of India)

অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তালিকায় যদি নাম না থাকে তা হলে ১৫ দিনের মধ্যে ডিইও-এর কাছে আবেদন করতে পারবেন। যদি সমস্যার সমাধান না হয় তা হলে দ্বারস্থ হতে হবে সিইও-এর কাছে। সেখানেও যদি আবেদন গৃহীত না হয়, তবে ফর্ম ৬ ডাউনলোড করে আবেদন করে নতুন ভোটার হিসাবে নাম তুলতে হবে। মনোনয়ন জমা দেওয়ার অন্তিম সময়ের ১০ দিন আগে ফর্ম ৬ জমা দিতে হবে।

চূড়ান্ত তালিকা অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই দেখতে পারবেন। অনলাইনে দুটি ওয়েবসাইটের মাধ্যমে তালিকা দেখা যাবে।

দুটি ওয়েবসাইট হল

voters.eci.gov.in electoralsearch.eci.gov.in

এছাড়াও এপিক নম্বর এবং ইলেক্টোরাল রোল ডাউনলোড করে সকলেই নিজের নাম দেখতে পারবেন।

অনলাইনে কীভাবে দেখবেন?

electoralsearch.eci.gov.in-এ গিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে। এপিক নম্বর না থাকলে ফোন নম্বর দিয়েও সার্চ করতে পারবেন। মা-বাবার নাম দিয়েও সার্চ করা সম্ভব। এছাড়া voters.eci.gov.in-এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করে নিজের পোলিং বুথে নাম খুঁজতে পারেন।

অফলাইনে কীভাবে দেখবেন?

চূড়ান্ত তালিকায় নাম আছে কিনা তা অফিসিয়ালভাবে জানতে পারবেন। এজন্য কমিশন নির্ধারিত সরকারি অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে গিয়ে নাম খুঁজতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তিনটি ভাগে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। অনুমোদনপ্রাপ্ত ভোটার তালিকা, অমীমাংসিত ভোটার তালিকা এবং বাতিল হওয়া ভোটার তালিকা। তবে মূল সমস্যার অমীমাংসিত ভোটার তালিকা নিয়ে। এই তালিকায় থাকা ভোটারদের নিয়েই বাড়ছে সংশয় এবং জটিলতা। কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার অমীমাংসিত ভোটার রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, অমীমাংসিত ভোটাররাও ভোট দিতে পারবেন। (Election Commission of India)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment