অপেক্ষার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট দিনেই ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর -এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এদিনের তালিকায় প্রায় ৬৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে, খবর ৬০ লক্ষ ভোটার নাম এখনও বিচারাধীন।
ডিসেম্বরের খসড়া তালিকার নাম ছিল প্রায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকাতে বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের আগে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের কাছাকাছি। ফর্ম ৭ বাদ গেছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। তবে ফর্ম ৬ আবেদনের কারণে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৩৬ জনের। SIR FINAL VOTER LIST
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার ২৮৪। তবে এই তালিকায় চূড়ান্ত নয়। এখনও যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারপতিরা খতিয়ে দেখছেন, তা থেকেও কিছু নাম বাদ যেতে পারে । ভোটার তালিকায় নিবিড় সংশোধনের আগে রাজ্যে ভোটারে সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
কমিশন সূত্রে খবর, অনলাইনে নিজের নাম রয়েছে কিনা দেখার জন্য ভোটাররা ওয়েবসাইটে তাদের এপিক নম্বর বসিয়ে দেখতে পারবেন। শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারী মনোজ আগরওয়াল জানান, বিকাল সাড়ে পাঁচটা থেকে ওয়েবসাইটে বিধানসভা ও বুধ ভিত্তিক তালিকা দেখা যাবে । গত ২৭ অক্টোবর ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।SIR FINAL VOTER LIST











